চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক ক্ষতি পোষাতে নিষিদ্ধ ওয়ার্নারের নতুন ফন্দি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিংয়ের বিতর্ক মিটতে না মিটতেই নতুন এক বিতর্কে ডেভিড ওয়ার্নার। বলা হচ্ছে বল বিতর্ক নিয়ে এখনো পুরোপুরি মুখ না খোলা ওয়ার্নার মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কোনো সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলকে সাক্ষাতকার দেবেন।

বল টেম্পারিং কেলেঙ্কারির মূল হোতা ধরা হচ্ছে ওয়ার্নারকেই। কেপটাউন থেকে দেশে ফিরে সংবাদ সম্মেলনে কেঁদে ফেলেছিলেন তিনি। কিন্তু দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেও নিষিদ্ধ অজি সাবেক সহ-অধিনায়ক সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তর দেননি।

কেন এমন কাজে জড়ালেন? সংবাদ সম্মেলনে বারবার এই প্রশ্ন করা হলে ওয়ার্নার বলেন, সব দোষ তার। কিন্তু কেন এমনটা করলেন তার কোনো উত্তর দেননি। সেটা নিয়েই এখন অস্ট্রেলিয়া ক্রিকেটে আলোচনা তুঙ্গে।

একটি রেডিও চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে অস্ট্রেলিয়ান সাংবাদিক ডেভিড পেনবার্থি বলেছেন, ‘দেশে ফিরে সংবাদ সম্মেলনে ওয়ার্নারের স্ত্রী’র সঙ্গে ছিলেন রক্সি জ্যাকেনকো নামের একজন। সে একজন পিআর। ওয়ার্নার খোলাখুলি কিছু না বলার এটা একটা কারণ হতে পারে।’

সিনিয়র ওই সাংবাদিক বলেন, ‘বল টেম্পারিংয়ে জড়িয়ে ৬০ লাখ ডলার হাতছাড়া হয়েছে ওয়ার্নারের। সে অন্তত ১০ লাখ ডলার ঘাটতি মেটাতে পারে, যদি কোনো সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলকে খোলামেলা সাক্ষাতকার দেয়। আমার তো মনে হয়, এটাই একমাত্র কারণ ওয়ার্নারের মুখ বন্ধ রাখার।’

অধিনায়ক স্টিভ স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ দুজনের বুদ্ধিতে বল টেম্পারিংয়ের কাজটা যিনি সম্পন্ন করেন, সেই ক্যামেরন বেনক্রফট নিষিদ্ধ হয়েছেন ৯ মাসের জন্য।

Reneta

স্মিথ-বেনক্রফট শাস্তি মেনে নিয়ে একদিন আগেই জানিয়েছেন, সিএ’র শাস্তির বিরুদ্ধে আপিল করবেন না। বৃহস্পতিবার স্থানীয় সময় পাঁচটার মধ্য তিন ক্রিকেটারের সিদ্ধান্ত জানানোর কথা, তারা আপিল করবে কি না। তবে এদিন সকালেই ওয়ার্নার শাস্তি মেনে নিয়ে আপিল করবেন না বলে জানিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারবল টেম্পারিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin3

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT