চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা সমর্থক জাহিদ হাসানের ফুটবল একাডেমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
বিনোদন
A A

নিজের খরচে ফুটবল একাডেমি খুলছেন অভিনেতা জাহিদ হাসান। ফুটবল তার ধ্যানজ্ঞান। আর এ নিয়ে স্ত্রী অপর্ণা ভীষণ বিরক্ত। কারণ জাহিদ হাসান ঘুমের মধ্যেও ফুটবল খেলেন।

আর্জেন্টিনা সমর্থক জাহিদ হাসানের স্বপ্ন তার একাডেমির সদস্য তৌসিফ একদিন জাতীয় দলের হয়ে খেলবে। কিন্তু তৌসিফের ভাই আরফান তা চান না। তিনি চান তার ছোট ভাই ফুটবল খেলা ছেড়ে চাকরি করুক।

এ নিয়েই জাহিদ হাসানের সঙ্গে দ্বন্দ্ব আরফানের। কার স্বপ্ন পূরণ হবে? জাহিদ হাসানের নাকি আরফানের? ফুটবল একাডেমির খেলা দেখতে কি জাতীয় দলের ফুটবলার আসবেন? জাতীয় দলে কি সুযোগ মিলবে তৌসিফের?

এসব চরিত্র, গল্প বা প্রশ্নগুলো বাস্তবের নয়। পুরোটা টেলিভিশনের ঈদ নাটকের। নাম ‘ফুটবল ফারুক’। আকাশ রঞ্জনের গল্পে ৭ পর্বের ঈদ ধারাবাহিকটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন।

সোমবার পুবাইলে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং। আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ‘ফারুক’ চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। তার বিরক্ত স্ত্রী ‘লাইজু’ চরিত্রে অভিনয় করছেন অপর্ণা ঘোষ।

আর যাকে জাতীয় দলে খেলানোর স্বপ্ন দেখে ফারুক তথা জাহিদ হাসান সেই চরিত্রের নাম ছগির। যাতে রূপদান করবেন তৌসিফ। তৌসিফের বিপরীতে থাকছেন সাবিলা নূর। ছগিরের ভাই জব্বার চরিত্রে অভিনয় করছেন আরফান আহমেদ।

Reneta

‘ফুটবল ফারুক’ এ ফুটবল একাডেমি প্রসঙ্গে জাহিদ হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, কিশোর বয়সে নিজের এলাকা সিরাজগঞ্জে ফুটবল ক্লাব করেছিলাম। সেই পর্যন্তই। এর বেশি কিছু না। নিজের কোনো ফুটবল একাডেমি করার আপাতত ইচ্ছা নেই। কারণ তা আমার ক্ষেত্র না। তবে আমি ম্যারাডোনার  কারণে আর্জেন্টিনার সমর্থক।

৭ পর্বের ঈদ ধারাবাহিকটি প্রচার হবে আরটিভিতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাহিদ হাসানলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT