চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা কেনো ফেভারিট নয়, জানালেন ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কিছুদিন আগে নিজ দেশের বিশ্বকাপ দলের কঠোর সমালোচনা করে তুমুল শোরগোল তুলেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। কেনো নিজ দেশের এমন সমালোচনা? সেই কারণও ব্যাখ্যা করলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। জানালেন, বিশ্বকাপের চাপ থেকে মুক্তি দিতেই মেসিদের ফেভারিট তালিকায় বাদ রেখেছেন।

চারবছর আগে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল খেলেও খালি হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। পরে টানা দুই কোপা আমেরিকার ফাইনালে উঠেও জিততে ব্যর্থ আলবিসেলেস্তেরা। টানা তিন ফাইনালে এভাবে খালি হাতে ফেরার কারণ হিসেবে ম্যারাডোনা বলছেন পাহাড়সম প্রত্যাশার চাপের কথাই। যে কারণে নিজের ফেভারিট দলের তালিকা থেকে আপাতত সরিয়ে রাখছেন আর্জেন্টিনাকে।

‘আমি মনে করি তাদের(আর্জেন্টিনা) এবার ভালো সুযোগ আছে। কিন্তু তাদের আমি ফেভারিট হিসেবে দেখি না, কারণ ফেভারিটরা কখনো জেতে না।’

কীভাবে খেললে ভালো করা সম্ভব সে বিষয়ে উত্তরসূরি লিওনেল মেসিকে পরামর্শও দিয়েছেন ২০১০ বিশ্বকাপের আর্জেন্টিনা কোচ, ‘আমি মেসিকে বলবো খেলে যেতে, খেলাটাকে উপভোগ করতে। তাকে সমালোচনা ভুলে যেতে হবে, বিশ্বকাপ জিতুক আর নাই জিতুক।’

‘তাকে(মেসি) বারবার নিজেকে প্রমাণ করতে হবে না। শুধু মনের আনন্দে মাঠের খেলাটা খেলে যেতে হবে। আমি সাম্পাওলিকে(আর্জেন্টিনা কোচ) চিনি না। জানি না সে কীভাবে দলকে খেলায়। কিন্তু আমি দলের অনেক খেলোয়াড়কে জানি, যারা তাদের সর্বস্বটা উজাড় করে দিতে প্রস্তুত।’ যোগ করেন ম্যারাডোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবলডিয়েগো ম্যারাডোনারাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin3

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT