চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো ৪ ফুটবলারকে উদ্ধারের পর অভিযান স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
গুহা

সময় এবং প্রতিকূল পরিবেশের মধ্যে চলা দ্বিতীয় দিনের অভিযানে থাইল্যান্ডের গুহায় আটকে থাকা আরো ৪ ফুটবলারকে বের করে এনেছে উদ্ধারকারীরা। এর পরপরই দ্বিতীয় দিনের অভিযান স্থগিত করে কর্তৃপক্ষ।

এ নিয়ে দুই দিনের অভিযানে মোট ৮ জন কিশোর ফুটবলারকে ‍উদ্ধার করা হলো। রোববার চার জনকে উদ্ধারের পর সোমবার উদ্ধার করা হয় আরো ৪ জনকে।

তবে এখনো গুহার ভেতরে আটকা পড়ে আছে আরো ৪ জন ক্ষুদে ফুটবলার এবং তাদের তরুণ কোচ।

উদ্ধার অভিযানের খবর সংগ্রহের দায়িত্বে থাকা প্রতিনিধিদের বরাতে বিবিসি জানায়, উদ্ধারের পর কয়েকজনকে গুহার মুখ থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখা গেছে।

উদ্ধার অভিযানের প্রধান নারংসাক ওসোতানাকর্ন বলেন, স্থানীয় সময় সোমবার সকাল ১১টার দিকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে রোববারের তুলনায় সোমবার আরো বেশি কর্মকর্তা অভিযানে অংশ নেন।

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ছিলো ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচের দলটি।

Reneta

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর পর আরও ৬ দিন পর দলটিকে বের করে আনাতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।

প্রথম দিনের অভিযানে চারজনকে উদ্ধার করে আনে উদ্ধারকারীরা। এতদিনে উদ্ধার না করতে পারার মূল কারণ ছিলো টানা বৃষ্টিতে গুহার ভেতর সৃষ্ট তীব্র স্রোতের বন্যা আর গুহার গিরিপথের প্রতিকূল গঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষুদে ফুটবলারগুহাথাইল্যান্ডলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT