বিনোদন

আরো দুই সপ্তাহ জেল হেফাজতে রিয়া

প্রেস কনফারেন্সে রিয়া ও তার পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়া ও তার পরিবারের সদস্যরা আদালত থেকে বের হচ্ছেন, মিডিয়া ও সাংবাদিকরা তাদের ঘিরে ধরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে মাদক যোগে জড়িত থাকার অভিযোগে দুই সপ্তাহ যাবত জেল হেফাজতে রয়েছেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। মঙ্গলবার তার হেফাজতের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়িয়েছে আদালত।

যারফলে আগামি ৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাকে।

এর আগে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদক যোগ উঠে আসার পর গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সে বারও ১৪ দিনের জেল হেফাজত হয় রিয়ার।

মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, নতুন করে আদালতে আবেদন জানিয়েছিল এনসিবি। তাতেই আদালত এ দিন আরও ১৪ দিনের হেফাজত মঞ্জুর করে।

এদিকে মাদককাণ্ডে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের সময় উঠে এসেছে বলিউডের একাধিক সেলেব্রিটির নাম। তবে সে বিষয়েও যথাযথ তদন্ত করছে এনসিবি। যার পরিপ্রেক্ষিতে খুব শিগগির অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে তদন্তকারী সংস্থা তলব করতে পারে।

বিষয়:বলিউড রিয়া রিয়া চক্রবর্তী সুশান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…