চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকবার ‘ঝামেলা’ করলেই রাশিয়া বাদ: ইউয়েফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
স্পোর্টস
A A

ইউরো-২০১৬ তে ফুটবল মাঠের দুর্দান্ত নৈপুণ্যের পাশাপাশি ইংল্যান্ড-রাশিয়া ম্যাচের আগে সমর্থকদের সহিংসতাও কম আলোচিত
নয়। এরকম সহিংসতার পরিপ্রেক্ষিতে টুর্নামেন্ট থেকে রাশিয়াকে ‘স্থগিত বহিষ্কারাদেশ’ দিয়েছে ইউয়েফা।

অার একবার যদি দেশটির সমর্থকরা
ঝামেলা সৃষ্টি করে তাহলে টুর্নামেন্ট থেকে রাশিয়াকে বাদ দেয়া হবে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়াও দেশটিকে জরিমানা করা হয়েছে দেড় লাখ ই্‌উরো।

মার্সেইলিতে ইংল্যান্ড-রাশিয়া ম্যাচের আগে সংঘর্ষের জন্য ১৫০ প্রশিক্ষিত রাশিয়ান দুর্বৃত্তকে দায়ী করেছে ফ্রান্সের পুলিশ। এই উগ্র সমর্থক গোষ্ঠিকে নিজ দেশ থেকে বিতারিত করেছে তারা।

শুধু রাশিয়াকেই নয়; আবার সংঘর্ষে জড়ালে টুর্নামেন্ট থেকে ইংল্যান্ড ফুটবল দলকেও বহিষ্কারের হুমকি দিয়েছে ইউয়েফা। ৬ জন ইংলিশ সমর্থককেও সোমবার কারাদণ্ড দেয়া হয়েছে।

১-১ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচটির পর রাশিয়াকে জরিমানা এবং স্টেডিয়ামের ভেতরে অপ্রীতিকর ঘটনার জন্য ‘সাসপেন্ডেড ডিসকোয়ালিফিকেশন’ বা স্থগিত বহিষ্কারাদেশ দিয়েছে ইউয়েফা।

রাশিয়ান ইউনিয়ন অব সাপোর্টারদের প্রধান আলেক্সান্ডার প্রিজিন ২৯ জন সমর্থককে কড়াপাহারায় বিমানবন্দরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন তিনি।

ট্যাগ: ইউরো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে দেশী পোশাকই বেশি পছন্দ ক্রেতাদের

পরবর্তী

বাবুল আক্তারের হাতে আটক সেই জেএমবি নেতাকে জিজ্ঞাসাবাদ

পরবর্তী

বাবুল আক্তারের হাতে আটক সেই জেএমবি নেতাকে জিজ্ঞাসাবাদ

ফ্রান্সে পুলিশ হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার করল আইএস

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT