চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকবার ইনিংস হার এড়ানোর লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

যেখানে অনায়াসে ব্যাট চালিয়ে রানের ফোয়ারা ছুটিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা, সেখানে টিকে থাকতেই সংগ্রাম করছে বাংলাদেশ। ২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে সফরকারীরা। ওয়েলিংটন টেস্টে ইনিংস হার এড়াতেই টাইগারদের করতে হবে আরও ১৪১ রান।

আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল (৪), মুমিনুল হক (১০) ও সাদমান ইসলাম (২৯)। মোহাম্মদ মিঠুন ২৫ ও সৌম্য সরকার ১২ রানে অপরাজিত আছেন। ট্রেন্ট বোল্ট প্রথম দুটি ও ম্যাট হেনরি নিয়েছেন বাংলাদেশ ইনিংসের তৃতীয় উইকেটটি।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-২১১ ও ৮০/৩, নিউজিল্যান্ড-৪৩২/৬ (ইনিংস ঘোষণা) (চতুর্থ দিন শেষে)

প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ২১১ রানে। জবাবে রস টেলরের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৪৩২ রান তোলার পর প্রথম ইনিংস ঘোষণা করে।

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির পরও ইনিংস হার এড়াতে পারেনি বাংলাদেশ। ওয়েলিংটনে পারা যায় কিনা সে চেষ্টা করে যাচ্ছেন সৌম্য ও মিঠুন। চতুর্থ উইকেটে ২৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন তারা।

আগে নিউজিল্যান্ডকে ২১০ রানের লিড এনে দিয়ে সাজঘরে ফেরেন রস টেলর। নিজে ২০০ পূর্ণ করার পর মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন। তার আগেই কিউইদের সংগ্রহ চারশ ছাড়ায়। তাইজুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে তার আগে সাজঘরে ফিরেন হেনরি নিকোলস। এ বাঁহাতি করেন ১০৭ রান।

তৃতীয় দিন দুই উইকেট পাওয়া রাহীর তৃতীয় শিকার বিজে ওয়াটলিং। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৮ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিতেই ইনিংসের ইতি টানে কিউইরা।

২১১ রানের ছোট পুঁজি নিয়েও বোলিংয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ৮ রান তুলতেই নিউজিল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে ভালো কিছুর আশা জাগান আবু জায়েদ। তৃতীয় দিনের সে সাফল্য মিলিয়ে গেছে চতুর্থ দিনে এসে।

বেসিন রিজার্ভের ২২ গজে বাংলাদেশের বোলারদের পরীক্ষা নেন টেলর। এ ডানহাতি ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো করেন দেড়শর বেশি রান।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিনে মাঠে গড়ায় বল। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ গুটিয়ে যায় দুই সেশনেই। তৃতীয় দিনের শেষভাগে বৃষ্টি হানা দেয়ার আগে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে তোলে ৩৮।

১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা উইলিয়ামসন আউট হন ৭৪ করে। ১৬৬ রানের জুটি ভাঙেন তাইজুল, কিউই অধিনায়ককে কট অ্যান্ড বোল্ড করে। দিনের দুই সেশনে বাংলাদেশের একমাত্র সাফল্য যেটি। চা-বিরতির পর আরও ৩ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা।

নিকোলসের সঙ্গে জুটি গড়ে টেলর এগিয়ে যান তিন অঙ্ক ছোঁয়ার পথে। ১৮তম সেঞ্চুরিটি তুলে নেন মাত্র ৯৭ বলে। সেঞ্চুরির পথে মারেন ১৪টি চার ও তিনটি ছক্কা। দেড়শ পূর্ণ করেন ১৫৭ বলে। পরের ফিফটি তুলতে মারেন আরও চারটি বাউন্ডারি। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরিটি পূর্ণ করেন ২১১ বলে। মারেন ১৯টি চার ও ৪টি ছয়।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার সুফিয়া কামাল হলে ব্যালট চেক করার দাবিতে বিক্ষোভ

পরবর্তী

কুয়েত মৈত্রী হলে অবশেষে ভোটগ্রহণ শুরু

পরবর্তী

কুয়েত মৈত্রী হলে অবশেষে ভোটগ্রহণ শুরু

বিয়েতে 'লেট' সালমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদিতে আগুনে নিহতদের মরদেহ (সংগৃহীত)।

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয়

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT