চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি দুর্যোগ না আসা পর্যন্ত করোনা নিয়ে তৈরি হবে অনেক ছবির গল্প: অনুরাগ বসু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণ থমকে গেছে ব্যস্ত বলিউড। কবে সব ঠিক হবে, সেটাও অনিশ্চিত। বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ বসু মনে করছেন, সব ঠিক হলেও করোনাভাইরাসের কারণে সিনেমার ধারা বদলে যাবে।

অনুরাগ বসুর মতে, করোনাভাইরাসের দুর্যোগ কেটে গেলে, করোনা-পূর্ব এবং করোনা-পরবর্তীকালে ভাগ হয়ে যাবে ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক সিনেমার কাহিনীতে করোনাকালের প্রভাব পড়বে।

তিনি বলেন, ‘করোনার কারণে গল্প বলার ধরন পালটে যাবে। আমি মনে করি পৃথিবীতে আরেকটি দুর্যোগ না আসা পর্যন্ত করোনা নিয়ে তৈরি হবে অনেক ছবির গল্প।’

অনুরাগ বসু মনে করছেন, লকডাউন উঠে যাওয়ার পর অনেক মানুষই বদলে যাবে। অনেকের জীবন সম্পর্কে ধারণা বদলাবে। তাদের পছন্দ-অপছন্দ বদলাবে। ভিন্ন দৃষ্টিতে পৃথিবীকে দেখবে মানুষ। ফলে তাদের সিনেমার পছন্দও বদলাবে।

মানুষ আবার কবে নির্ভয়ে সিনেমা হলে ফিরবে, সেটা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এই নির্মাতা। তিনি মনে করছেন, করোনাভাইরাসের কারণে আরও অনেকদিন মানুষ স্বাভাবিকভাবে হলে সিনেমা দেখতে যাওয়ার সাহস পাবে না।

তবে অনুরাগ বসু জানান, করোনাভাইরাসের কারণে ফিল্ম ইন্ডাস্ট্রির বড় আর্থিক ক্ষতি হচ্ছে। তবে তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের আয় বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি।

Reneta

মে মাসে মুক্তির কথা ছিল অনুরাগ বসুর ‘লুডো’ সিনেমার। কিন্তু ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মুক্তি পেছানো হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুরাগ বসুবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিএমএ’র সাবেক সভাপতির শোক

মে ১৮, ২০২৬

ঈদের আগে প্রবাসী আয় বাড়ছে, মাসের অর্ধেকেই আসছে ২৪ হাজার কোটি টাকা

মে ১৮, ২০২৬

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি’ বেপরোয়া ও বিপজ্জনক আচরণ: ইসলামাবাদ

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

ডুয়েটে অচলাবস্থা, ভিসি ইস্যুতে পঞ্চম দিনে গড়াল আন্দোলন

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার ইমিগ্রেশন বিভাগের প্রতিবেদনে ১০৫টি অসদাচরণের অভিযোগ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT