চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরজু হত্যার অভিযোগে র‌্যাব-২ সিওসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

পরাগ আজিম পরাগ আজিম
২:৩৩ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ছাত্রলীগ নেতা আরজু হত্যার ঘটনায় সিএমএম আদালতে নালিশী মামলা করেছেন আরজুর ভাই মাসুদ রানা। র‍্যাব-২ এর সিও কর্নেল মাসুদ রানা, ডিএডি সাহিদুর রহমান, পরিদর্শক ওয়াহিদ এবং সোর্স রতনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মহানগর হাকিম শাহরিয়ার মোহাম্মদ আদনান আবেদন শুনানি করে মঙ্গলবার আদেশের তারিখ নির্ধারণ করেছেন।

১৭ আগস্ট (সোমবার) রাতে কিশোর রাজা হত্যার অভিযোগে আটক হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলা প্রসঙ্গে বাদীর আইনজীবী বলেন, বাদী আজ আদালতে এসে বিচারক মোহাম্মদ আদনান ২৮ নম্বর এজলাসে অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। এতে তিনজন র‌্যাব কর্মকর্তা এবং সোর্সকে আসামী করেছেন তিনি।

পরে এ বিষয়ে সংক্ষিপ্ত শুনানি হলেও এ বিষয়ে আদালত কোনো আদেশ না দিয়ে ২৫ আগস্ট আদেশের জন্য দিন ঠিক করেছেন।

বাদীর আইনজীবী আরো জানান, আজ মামলার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আদালত আগামী ২৫ তারিখ এসংক্রান্ত আদেশ দিবেন।।

গত ১৭ আগস্ট মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজাকে হাজারীবাগের বাসা থেকে আরজুর বাসায় ডেকে নিয়ে পেটানো হয়। ওইদিন সন্ধ্যায় মৃত্যু হয় ১৬ বছর বয়সী রাজার। পরে ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। রাজা হত্যা ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামী ছিলো আরজু।

Reneta

তবে হাজারিবাগ থানা ছাত্রলীগ নেতা আরজু মিয়া নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপস, এমপি। এ ঘটনায় জড়িত সবাইকে জবাব দিতে হবে বলে শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি-জামায়াতের তৈরি র‍্যাব দিয়ে এই সরকার চলতে পারে না। র‍্যাবকে ঢেলে সাজানোতে হবে।

র‍্যাবের দাবি, আরজুকে নিয়ে অভিযানে গেলে বন্দুকযুদ্ধে নিহত হন আরজু। একই পরিণতি হয়েছে মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবদ্ধ হওয়ার ঘটনায় জড়িত আজিবরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর হত্যাছাত্রলীগ নেতা আরজুর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT