চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও বেশি ইউরেনিয়াম সংগ্রহের ঘোষণা ইরানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরান-ইউরেনিয়াম আহরণ-সীমা অতিক্রম

পরমাণু সমৃদ্ধিকরণ কর্মসূচির সীমা অতিক্রম করে আরও বেশি ইউরেনিয়াম আহরণের ঘোষণা দিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্র ও তার ইউরোপের মিত্র দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় এমন পদক্ষেপের কথা জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

মন্ত্রী বলেন, তেহরানের পরমাণু ইস্যুতে করা ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে গত বছর নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর যুক্তরাষ্ট্র একের পর এক ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে।

বিবিসি জানিয়েছে, ইউরোপের দেশগুলোও তাদের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলে দাবি করেন আরাকচি। তিনি বলেন, এ কারণে অনেকটা বাধ্য হয়েই চুক্তিতে নির্ধারিত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সীমা অতিক্রম করার পথ বেছে নিয়েছে ইরান। যদিও এখনো ইরান চায় চুক্তিটি আগের অবস্থায় ফিরিয়ে নিতে।

আরাকচি এ-ও বলেন, ইরান সরকার চাইলে কয়েক ঘণ্টার মধ্যেই ইউরেনিয়াম আহরণের সীমা ছাড়ানো সম্ভব।

তার এ ঘোষণার পরই দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরানের পদক্ষেপের সমালোচনা করে দেশটিকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Reneta

এছাড়া তেহরানের এ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরান অবরোধইরান পরমাণু চুক্তিইরান-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT