ভিডিও নিউজ

আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনে বিশেষ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজশাহী-ঢাকা রুটে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। রাজশাহী রেল স্টেশনে বিশেষ ট্রেন উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সে সময় ছিলেন রাজশাহী পশ্চিমাঞ্চল রেলের জিএম অসিম কুমার তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে প্রায় ২৮ হাজার কেজি আম পাঠান আমচাষি ও ব্যবসায়ীরা। রাজশাহী থেকে প্রতি কেজি আমের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৭০ পয়সা।

বিষয়:এএইচএম খায়রুজ্জামান লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…