চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আম্পানে’ ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১৭, মে ২০২০
- সেমি লিড, পরিবেশ
A A

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার সৈকত এলাকাকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

তবে ঘূর্ণিঝড়টি ঠিক কখন, কোথায় আঘাত হানবে- তা নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

তাদের ধারণা, বর্তমানে যেভাবে ‘আম্পান’ এগোচ্ছে, তাতে মঙ্গলবার রাতে বা বুধবার ভারতের পশ্চিমবঙ্গ ঘেঁষে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ছোবল দিতে পারে।

Banglabid

আবহাওয়াবিদ রাশেদুর জামান চ্যানেল আই অনলাইনকে এর ব্যাখ্যায় বলছেন, ‘লঘুচাপে পরিণত হওয়ার পর থেকে এটি বেশ কয়েক দিন সময় পেয়ে গতি-প্রকৃতি পরিবর্তন করে নিম্নচাপে পরিণত হয়েছে। পরে প্রায় দুই দিন ধরে তা নিম্নচাপে রূপ নেয়। এখন আবার গভীর নিম্নচাপে রূপ নিয়ে বঙ্গোপসাগরের পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।’

আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, ‘রোবাবার সকাল থেকে গভীর নিম্নচাপটি দক্ষিণ–পূর্ব ও দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।’

‘‘তা আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।’’

Reneta

এমন অবস্থায় পূর্ব সতর্কতা হিসেবে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার সৈকত এলাকাকে নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে
সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবং গভীর সাগরে না যেতে নিষেধ করা হয়েছে।

‘আম্পানে’র প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ বৃষ্টিও হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্পানঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় আমফান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন মৃত্যুপুরী ব্রাজিল

পরবর্তী

কানাডায় ভার্চুয়াল ঈদের কেনাকাটা জমে উঠেছে

পরবর্তী
কানাডা

কানাডায় ভার্চুয়াল ঈদের কেনাকাটা জমে উঠেছে

লাইভ আড্ডায় তামিমের সঙ্গী এবার কোহলি

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT