চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ১৩ তদন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

আমেরিকার নির্বাচনে রাশিয়ার অযাচিত হস্তক্ষেপ বিষয়ক তদন্তে হোয়াইট হাউজের ১৩টি বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার।

নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট ভাষ্যমতে, তদন্তের আগ্রহসীমায় রয়েছে হোয়াইট হাউজের ট্রাম্পের সময়ের কিছু কাগজপত্র।

যার মধ্যে রয়েছে এফবিআই পরিচালকের বরখাস্ত, ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের সঙ্গে রাশিয়ান আইনজীবীর সাক্ষাৎ।

যদিও শুরু থেকেই আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এর বিসয় অস্বীকার করে আসছেন।

পত্রিকা দুটি জানায়, গত ফেব্রুয়ারিতে বরখাস্ত করা ট্রাম্পের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিষয়টিও তার তদন্তের আগ্রহের আওতায় রয়েছে। এসব বিষয়ে হোয়াইট হাউজের কাছে কাগজপত্র চেয়েছেন বলে প্রতিবেদন সূত্রে জানা যায়।

এছাড়া ট্রাম্পের নির্বাচনী ক্যামেইনিং প্রধান পল ম্যানফোর্টের যে কোন মেইল বা কাগজপত্র তদন্তের আওতায় আছে।

Reneta

গত নভেম্বরে নির্বাচনের কিছু আগে পদত্যাগ করেন ম্যানফোর্ট যখন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। কারণ ইউক্রেনের এক রাজনৈতিক দলের হয়ে তিনি কাজ করেছিলেন যাদের সঙ্গে রাশিয়ার গভীর যোগাযোগ রয়েছে।

সিএনএন গত সপ্তাহে জানায়, এফবিআই ম্যানফোর্টের টেলিফোনে আড়ি পেতেছিল তার মস্কো সম্পৃক্তির খবর পেতে। জুলাইয়ে ওয়াশিংটনের শহরতলীতে ম্যানফোর্টের বাড়িতে অভিযানও চালায় এফবিআই।

প্রতিবেদনে জানা যায়, রবার্ট মুলার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের এফবিআই প্রধান জেমস কমির বরখাস্ত বিষয়ক মন্তব্যের বিষয়ে বিশদ খোঁজখবর করছেন। যেখানে রাশিয়ান প্রতিনিধি দলকে তিনি জানিয়েছিলেন জেমস কমিকে বরখাস্ত করে তিনি প্রবল চাপ থেকে মুক্ত হয়েছেন।

এছাড়া ২০১৬ সালের জুনে ট্রাম্প টাওয়ারে হওয়া ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের রাশিয়ান আইনজীবীর সঙ্গে বৈঠকের বিষয়েও নিবিড় তদন্ত চলছে বলে প্রতিবেদনে জানা যায়।

যে সভা সম্পর্কে ধারণা করা হয় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারী ক্লিনটনের সম্পর্কে ক্ষতিকর তথ্য পাওয়া যাবে বলে আশা করেছিলেন ট্রাম্প জুনিয়র।

প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী টাই কোব জানিয়েছেন, রবার্ট মুলারের অফিসে চলতি সপ্তাহে বেশ কিছু কাগজপত্র প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, তার সঙ্গে কি কথোপকথন আমাদের হয়েছে তা গোপনীয়তার স্বার্থেই বলা সম্ভব নয়। এদিকে রবার্ট মুলারের মুখপাত্র পিটার কার, সংবাদ সংস্থা রয়টার্সকে এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

নির্বাচনে রাশিয়ান হ্যাকারদের ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে আমেরিকান বেশ কয়েকটি কংগ্রেস কমিটি এবং বিচার বিভাগ বিশেষ তেদন্তের বিষয়ে দৃষ্টিপাত করেছে। তবে ক্রেমলিন এই তদেন্তর বিষয়টিকে তিক্ততা তৈরীর অভিপ্রায় হিসেবে মন্তব্য করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT