চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ভাগ্যবান, আমার সন্তানরা মাদক নেয় না: শত্রুঘ্ন সিনহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
বিনোদন
A A
শত্রুঘ্ন সিনহা পরিবারের সঙ্গে ছবি, সবাই হাসছে ও আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে ২৮ দিনের বন্দিদশা পেরিয়ে শনিবার সকালে ঘরে ফিরেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। ইতোমধ্যেই তার গ্রেপ্তার হওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এবার আরিয়ানের গ্রেপ্তার নিয়ে খোলাখুলি কথা বলেছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি নিজের ছেলেমেয়ের বিষয়েও মুখ খুলেছেন তিনি।

এনডিটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেছেন, আমার মনে হয় কোনোকিছু থেকে নজর সরাতেই আরিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যথায় শাহরুখকে কিছুতে বাধ্য করতে এটা করা হয়েছে। শাহরুখ খানের ছেলে বলে আরিয়ান খানের অপরাধ যেমন ক্ষমা করার সুযোগ নেই, একই কারণে তাকে টার্গেট করাও ঠিক হবে না।

নিজের ছেলেমেয়ের প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। কারণ আমার দুই ছেলে লাভ ও কুশ এবং মেয়ে সোনাক্ষীর বিষয়ে জোর গলায় বলতে পারি, ওদের এত সুন্দর করে আমরা বড় করেছি যে ওদের এমন কোনো বাজে অভ্যাস তৈরি হয়নি। ওদের নিয়ে কখনও এমন কোনো কথা শুনিনি কিংবা দেখিনি। এমনকি এ ধরনের কোনো পরিস্থিতিতে ওদের কখনও পাইনি। ওরা আসলে এমন কোনো কাজ করেই না।

Banglabid

এই অভিনেতা আরও বলেন, বাবা-মায়ের ব্যস্ততায় ছেলেমেয়েরা একা হয়ে যাচ্ছে কিনা, সে বিষয়ে বাবা-মায়েদের খেয়াল রাখা উচিত। একইসঙ্গে তারা খারাপ কারও সঙ্গে মিশছে কিনা বা খারাপ কিছু শিখছে কিনা, সেসব বিষয়েও নজর রাখতে হবে। প্রত্যেক বাবা-মায়ের উচিত, দিনে অন্তত একবার সন্তানদের সঙ্গে খাবার খাওয়া। বিষয়টা চ্যালেঞ্জিং হোক আর না হোক, সময় তাদের দিতেই হবে।

শাহরুখ-পুত্র গ্রেপ্তার হওয়ার প্রথম থেকেই বলিউড বাদশার পাশে ছিলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সেসময়ও শাহরুখের পাশে দাঁড়িয়ে আরিয়ানের সমর্থনে মুখ খুলেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান খানশত্রুঘ্ন সিনহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমার নামে বেশিরভাগই নাটক হচ্ছে: রুবেল

পরবর্তী

‘ফেসবুকে সবাই মডেল অভিনেতা, অথচ সিনেমায় শিল্পী খুঁজে পাই না’

পরবর্তী
বাংলাদেশের একজন শিল্পী বসে আছেন, পেছনে সুন্দর দৃশ্যপট. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফেসবুকে সবাই মডেল অভিনেতা, অথচ সিনেমায় শিল্পী খুঁজে পাই না’

পরীমনির রিমান্ড: ক্ষমা চাইলেন দুই বিচারক, রায় ২৫ নভেম্বর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT