চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি তার খুব কাছের ছিলাম না কখনোই’, সালমান প্রসঙ্গে ভূমিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের ‘তেরে নাম’ ছবির ‘নির্ঝরা’ কে মনে আছে? জনপ্রিয় এই চরিত্রটিতে অভিনয় করেছিলেন ভূমিকা চাওলা। ‘তেরে নাম’ মুক্তির আগে পর্যন্ত তাকে কেউ চিনতো না। তবে সিনেমাটি মুক্তির পর দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। প্রশংসিত হয় সালমান-ভূমিকা জুটি। কিন্তু এই জুটিকে আর কোনদিন একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান প্রসঙ্গে কথা বলেছেন ভূমিকা।

টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে সালমান প্রসঙ্গে ভূমিকা বলেন, ‘আমার সঙ্গে সালমানের সম্পর্ক কোনোদিনই অতটা কাছের ছিল না। আমরা যখন কাজ করেছি, তখন তার সাথে আমার সম্পর্ক আন্তরিক ছিল। কিন্তু তার খুব কাছের আমি ছিলাম না কখনোই।’

অভিনেতা প্রসঙ্গে ভূমিকা আরও বলেন, ‘আমি তো তার মধ্যে অনেক বদল দেখতে পাই। এটা অবশ্য বয়সের সাথে সাথে আমাদের সবার সাথেই হয়। ২০ বছর বয়সে মানুষ একরকম থাকে, আবার ৩০-এ পা রাখলে আলাদা, ৪০-এ গেলে আলাদা, ৫০-এ আরও আলাদা। তবে পুরোটাই আমার নিজের ধারণা। তাকে ব্যক্তিগতভাবে চিনি না আমি। শুধু বলতে পারি মানুষ হিসেবে, একজন শিল্পী হিসেবে তিনি অনেক বদলেছেন বলে মনে হয়।’

২০০৩ সালে ‘তেরে নাম’ দিয়ে বলিউডে অভিষেক হয় ভূমিকার। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল ছবিটি। এরপর হাতে গোনা কিছু ছবিতে দেখা গিয়েছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেরে নামভূমিকা চাওলাসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনের ক্রেমিনা শহর রাশিয়ার দখলে

পরবর্তী

ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ছয় বছর এগিয়ে লিভারপুল

পরবর্তী

ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ছয় বছর এগিয়ে লিভারপুল

প্রথম সাক্ষাত থেকেই আলিয়ার ভক্ত রণবীর!

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT