বিনোদন

‘আমি চলে যাচ্ছি…’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদনী

‘আমি চলে যাচ্ছি…আর যাওয়ার আগে বলে যাব, কেন? আর তার পেছনের রহস্য…দুঃখিত। আমাকে ভুল বোঝানোর কিছু প্রমাণ দিয়ে যাব। বলেই যাব…আমাকে ভালোবাসা আর সন্তান দেওয়ার জন্য…দয়া করে আমাকে কেউ ফোন ​বা ম্যাসেজ দেবেন না, সময় এলেই সব বলব।’ আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ​সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার তারকা চাঁদনী, তিনি নৃত্যশিল্পী, অভিনয় করেছেন ছোট পর্দা ও বড় পর্দায়। সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের স্ত্রী।

এরপর বিকেল থেকে চাঁদনীর সঙ্গে কথা বলার জন্য তার মুঠোফোনে কয়েকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।

বাপ্পা মজুমদার ও চাঁদনীর বিয়ের ছবি
বাপ্পা মজুমদার ও চাঁদনীর বিয়ের ছবি

এদিকে এই তারকা দম্পতির সাংসারিক জীবন নিয়ে প্রায়ই নানা গুঞ্জন শোনা গেছে। তারা নিজেদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন, শোনা গেছে এমন কথাও। এসব নিয়ে দুজনের কেউ কখনো মুখ খোলেননি।

তবে এই তারকা দম্পতির জীবনে কী ঘটতে যাচ্ছে, তা ভবিষ্যৎ​ই বলে দেবে।

বাংলাদেশের সংবাদ ও আন্তর্জাতিক খবরের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:চাঁদনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…