চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি কিছু বললে কি উইকেট বদলে যাবে: লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে দেখা গেল গ্যালারির অর্ধেক আসন ফাঁকা। টুর্নামেন্টের সবচেয়ে সফল, তারকায় ঠাসা দলের খেলা থেকেও যখন দর্শক মুখ ফিরিয়ে নেয় তখন প্রশ্ন উঠতেই পারে রান কম হওয়াতেই কি আকৃষ্ট হচ্ছেন না তারা! উইকেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কুমিল্লার অধিনায়ক লিটন দাস অবশ্য বিষয়টিকে সেভাবে দেখছেন না।

বিপিএলের নবম আসর রয়েছে মাঝপথে। ২৩ ম্যাচের একটিতেও হয়নি দুইশ রানের স্কোর। সিলেটে ফরচুন বরিশালের বিপক্ষে সর্বোচ্চ ১৯৩ রান তুলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৪৯ রান তুলেও ৩৪ রানের বড় জয় পেয়েছে কুমিল্লা। রানের দিক থেকে টি-টুয়েন্টির চাহিদা যেমন মিটছে না তেমনি লো-স্কোরিং ম্যাচেও লড়াই হচ্ছে না খুব একটা। তারপরও লিটন উইকেট প্রসঙ্গে ছকে বাধা কথাই বলতে চাইলেন শুরুতে।

‘১৮০ রানই তো হইতেছে না ঢাকায়। ২০০ কেমনে করবেন আপনি? আমার একটা প্রশ্ন টি-টুয়েন্টি ম্যাচে কি দুইশ হতেই হবে? গ্যালারিতে মানুষ আশা করে গেইম উপভোগ করতে। সেটা ছয়-চার হতে পারে। উইকেট নিয়েও হতে পারে। একটা দল করল ২০০, আরেকটা দল ১১০। মজা হইলো না কিন্তু, এক তরফা হইলো। দেড়শো রান হয়, সেটা চেজেবল হয়। কুমিল্লার প্রত্যেকটা ম্যাচই লড়াই হয়েছে। দর্শক যেটা চাচ্ছে সেটা উপভোগ করতে পারছে।’

আরেক প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘দেখেন, আমি কিছু বললে কি উইকেট চেঞ্জ হবে? আমি যদি চাই কালকের ম্যাচে দুইশো রানের উইকেট দিতে, দিতে পারবে? যেটা ফ্যাক্ট না সেটা কীভাবে হবে। এখন দেড়শো রানের উইকেটে আমরা কীভাবে খেলতে পারি সেটা দেখতে হবে। আপনি সব সময় টি-টুয়েন্টিতে দেড়শ রানের উইকেট পাবেন না। দেড়শ রানের উইকেটে আমরা কীভাবে দেড়শ রান করতে পারি এটা একটা চ্যালেঞ্জ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইকেটবিপিএল-২০২৪মিরপুররানলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT