চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি অতি সাধারণ শিক্ষক, উৎপলকে ফিরিয়ে দিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

এক পিতার আর্তি: আমি অতি সাধারণ মানুষ। শিক্ষকতা করে জীবন চালিয়েছি। আমাদের কোনো শত্রু নেই। রাষ্ট্র ও সমাজের নানা জটিলতা আমরা বুঝি না। আমরা আমাদের সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই।

ষোল দিন সন্তানের কোন সন্ধান না পেয়ে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে তার আবেদন তুলে ধরেন নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের পিতা চিত্তরঞ্জন দাস।

সেসময় কান্নায় ভেঙ্গে পড়েন পূর্বপশ্চিম বিডি ডট নিউজের সিনিয়র সাংবাদিক উৎপলের বোন ববিতা রানী দাস ও বিনীতা রানী দাস।

Banglabid

তাদের ভাষ্য, তাদের ভাই প্রতিদিন একবার হলেও ফোন দিয়ে জিজ্ঞেস করতেন, দিদি কেমন আছিস।

‘আজ কতদিন হল-আমার সোনা ভাইটা আমাকে কল দেয় না। আমরা কী এমন ক্ষতি করেছি! উৎপলের জন্য আমার মা কিছু খায় না। কারো সাথে কথা বলে না। জানি না এই মুহূর্তে আমার মা কী করছে। আমার কিছু চাই না, আমার ভাইটারে চাই,’ বলতে বলতে আরো একবার কান্নায় ভেঙ্গে পড়েন ববিতা রানী দাস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পূর্বপশ্চিম বিডি ডট নিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান।

Reneta

তিনি বলেন: ১৬দিনেও প্রাণবন্ত, প্রাণচঞ্জল রিপোর্টার উৎপল দাস আমাদের মাঝে ফিরে আসেনি। যা শুধু উদ্বেগের বিষয় নয়; তার স্নেহশীল বাবা-মায়ের জন্য ঘুম হারাম করা ভয়ের বিষয়। একটি গণতান্ত্রিক সমাজে এতোদিন ধরে আমাদের সন্তানতুল্য সহজ-সরল উৎপল দাস কোথায়, কেমন আছে, কী ঘটেছে তার জীবনে, কেন তার সন্ধান মিলছে না; আমরা বুঝতে পারছি না।

আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের প্রতি যার যার জায়গা থেকে উৎপলকে ফিরিয়ে আনতে তার সন্ধানে তৎপর হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে আজ একজন তরতাজা তরুণ সংবাদকর্মী এভাবে দিনদুপুরে নিখোঁজ হয়ে হারিয়ে যেতে পারে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ জানান: আমরা নবম ওয়েজ বোর্ডের দাবিতে যে আন্দোলন করছি, সে আন্দোলনের এজেন্ডায় উৎপল দাসের নিখোঁজ হওয়ার বিষয়টাকে অন্তর্ভূক্ত করেছি। উৎপলকে যতদিন আমরা ফিরে না পাবো ততদিন মানবন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করবো।

শাবান মাহমুদ জানান: উৎপলের পরিবারের সঙ্গে আজ র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সাক্ষাৎ করবেন বলে আমার সঙ্গে কথা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে পীর হাবিব কথা বলেছেন, তিনি পুরো বিষয়টি নিয়ে অবগত আছেন। তিনি আন্তরিকভাবে দেখছেন বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, উৎপল দাসের ভাই মনোহর চন্দ্র দাস, পলাশ চন্দ্র দাস, শুভ দেব ভৌমিক প্রমূখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎপল দাসসাংবাদিক নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিয়া সম্পর্কে যা বলেছি তাই সত্য: সিইসি

পরবর্তী

নেপালে যাচ্ছে উদীচী’র ‘ক্ষতচিহ্ন’

পরবর্তী

নেপালে যাচ্ছে উদীচী’র ‘ক্ষতচিহ্ন’

টাইগার জিন্দা হ্যায়'

‘টাইগার জিন্দা হ্যায়’র দ্বিতীয় পোস্টার নিয়ে সালমান

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT