এবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন এবং আমির খান। ছবির নাম ‘থাগস অব হিন্দুস্থান’। আর দর্শকেরা অপেক্ষা করছে এই ছবিতে আমির খানের নতুন লুক দেখার জন্য। তার এই লুক নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আমির খানের নতুন লুক ভাইরাল হয়েছে।

আমির খান টুইটারে যে ছবি পোস্ট করেছেন, তাতে তাকে দেখা যাচ্ছে একজন শিখের সাজে-মাথায় পাগড়ি, বড় গোঁফ, চাপা দাঁড়ি।
জানা গেছে, আমির খান আগামী মে থেকে ‘থাগস অব হিন্দুস্থান’ ছবির কাজ করবেন। এখন ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। ছবিটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।
‘কনফেসনস অব অ্যা থাগ’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মান করা হচ্ছে। ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকবেন জ্যাকি শ্রফ। ছবিটি আগামী বছর দিওয়ালিতে মুক্তি দেওয়া হবে।
আমির খানকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালে ‘দাঙ্গাল’ ছবিতে।






