সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট এবং দুবাই শহরের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল-মাকতৌম এর পুত্র শেখ রশীদ বিন মোহাম্মদ বিন রশীদ আল মকতৌম শনিবার সকালে মারা গেছেন। মাত্র ৩৩ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান দুবাইয়ের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির জ্যেষ্ঠ এই পুত্র।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাতের প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্রের এই অকাল প্রয়াণে গভীর শোক জানিয়েছেন।
শেখ রশীদের মৃত্যুতে তিন দিনের শোক দিবস ঘোষণা করেছে দুবাই। শনিবারেই রশীদের জানাযা সম্পন্ন করা হয়। দেশটির রাষ্ট্রিয় সংবাদ মাধ্যম ডাব্লিউএএম শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।
রাষ্ট্রিয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, শনিবার সকালে হার্ট এ্যাটাকের শিকার হন রশীদ।
রশীদের ভাই শেখ হামদান দুবাইয়ের যুবরাজ।
আল মকতৌম এর অফিসিয়াল পেজ বলে দাবি করা এক ফেসবুক পেজে সদ্য প্রয়াত শেখ রশীদের বিভিন্ন খেলায় অংশগ্রহণের ছবি দেখতে পাওয়া যায়।






