বাংলাদেশ

সাভারের আমিন বাজারে ট্রলারডুবি, মরদেহ উদ্ধার

সাভারে আমিন বাজারে ট্রলারডুবির দৃশ্য, মরদেহ উদ্ধার চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে আমিন বাজারে নদীতে ট্রলারডুবির ঘটনা, উদ্ধার কাজ চলছে, জলাবদ্ধতা ও পানি বৃদ্ধি দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভারের আমিন বাজার এলাকায় নদীতে ট্রলার ডুবে ৮ জন নিখোঁজ হওয়ার পর ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনও কমপক্ষে ৫ জন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস দুই শিশু এবং একজন নারীকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার দুপুরে ১৮ জন যাত্রী নিয়ে ওই নৌকাটি ডুবে গেলে ১০ জনের সাঁতরে পাড়ে ওঠে। বাকি ৮ জন নিখোঁজ হন।

বিষয়:আমিন বাজার নিখোঁজ ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…