চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিনুল হত্যায় পলাতক মোস্তাফিজুরের মৃত্যুদণ্ড

সোহেল তালুকদারসোহেল তালুকদার
২:১২ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
আদালত
A A

দেশে-বিদেশে আলোচনার ঝড় তোলা শ্রমিক নেতা আমিনুল হত্যা মামলায় একমাত্র আসামি মোস্তাফিজুর রহমানকে ফাঁসির আদেশ দিয়েছেন টাঙ্গাইলের একটি আদালত।

রোববার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ আদেশ দেন।

মোস্তাফিজুর রহমান বিচারের শুরু থেকেই পলাতক রয়েছে।

২০১২ সালের ৫ এপ্রিল সকালে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার  ব্রাহ্মণশাসন এলাকা থেকে অজ্ঞাত এক মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ।

লাশটির কোনো পরিচয় না পেয়ে থানা ও আঞ্জুমানে মফিদুল কর্তৃপক্ষ বেওয়ারিশ হিসেবে ৬ এপ্রিল টাঙ্গাইল গোরস্থানে সেই লাশ দাফন করে।

পরে জানা যায়, মৃত ব্যক্তি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক ছিলেন তিনি।২০১২ সালের ৪ এপ্রিল সাভারের বাইপাইল থেকে নিখোঁজ হন আমিনুল।

Reneta

পরিচয় পাওয়ার পর তার স্বজনরা ৭ এপ্রিল লাশ উত্তোলন করে আমিনুল ইসলামের গ্রামের বাড়ি গাজীপুর জেলার হিজলহাটি গ্রামে দাফন করেন।

প্রথমে অজ্ঞাতনামাদের আসামি করে ঘাটাইল থানায় একটি  মামলা হয়। পরে সিআইডি এই মামলা তদন্ত করে মোস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দেয়।

মোস্তাফিজুরের বাড়ি মাগুরা জেলায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইললিড নিউজশ্রমিক নেতা
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT