এমবাপে বিশ্বকাপে গোলের নতুন রেকর্ড গড়তে পারেন বলে মন্তব্য করেছেন টুর্নামেন্টটির সর্বাধিক গোলের মালিক মিরোস্লোভ ক্লোসা।
ফ্রান্সের ফরোয়ার্ড এমবাপে রাশিয়া বিশ্বকাপে চারটি গোল করেন। এর মধ্যে ফাইনালেও গোল ছিল।
জার্মানির সাবেক স্ট্রাইকার ক্লোসা বিশ্বকাপে মোট ১৬টি গোল করেছেন। তিনি ২০০২ থেকে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত খেলেন।
ক্লোসা বলেন, ‘এমবাপের বয়স বিবেচনায় আরও চারটি বিশ্বকাপ খেলার কথা। হয়তো সে আমার রেকর্ড স্পর্শ করবে কিংবা ভেঙে ফেলবে।’

ক্লোসা মনে করেন এমবাপে সামনের ব্যালন ডি’অরের দাবিদার হবেন। সঙ্গে বলছেন, এমবাপেকে লড়তে হবে গ্রিজম্যান, মদ্রিচ এবং রোনালদোর সঙ্গে।
‘যৌক্তিকভাবে এমবাপে প্রধান দাবিদার। তাকে প্রতিযোগিতা করতে হবে গ্রিজম্যান, মদ্রিচ, রোনালদোর মতো খেলোয়াড়ের সঙ্গে। অক্টোবর পর্যন্ত অনেক কিছু ঘটতে পারে।’ বলছিলেন ক্লোসা।







