চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার বাবাটাকে তোমরা একটু খুঁজে দাও’

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১২:৩২ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
চকবাজার-আগুন-চকবাজারে আগুন-রোহান বাবাটাকে খুঁজে-সতর্ক

‘আমার বাবাটাকে তোমরা একটু খুঁজে দাও। আমার রোহান কই থেকে যেন আমাকে ডাকছে। আমার বাবাটা কই?’

এভাবেই বিলাপ করে ঢাকা মেডিকেলের মর্গের পাশের রাস্তায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে খুঁজছেন মা রুবি বেগম। পাশেই রোহানের বাবা মো. হাসান নির্বাক দাঁড়িয়ে। তার দু’চোখ গড়িয়ে পানি পড়ছে।

তাদের সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা। এদের একজন মো. মোমিন খান। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, রোহান তার চাচাত ভাই। বুধবার রাতে চকবাজারে আগুন লাগার সময় ওরা কয়েকজন একসাথে ছিলেন। তাদের একজন আরাফাত পুড়ে মারা গেছেন। তার লাশ শনাক্ত করা হয়েছে।

ওদের সঙ্গে গতকাল অন্য যারা ছিলেন তারা বলেছেন, রোহান ও আরাফাতকে একসাথে দেখেছিলেন তারা। ‘এখন আমরা রোহানকে খুঁজছি। রাত ১১ টার পর থেকেই ওর ফোন বন্ধ।’

মোমিন খান আরো জানান, তানজিল হাসান খান রোহান নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র। ওরা তিন ভাই বোন। ছোট ভাই রুদ্র ক্লাস সেভেনে পড়ে আর বোন উচ্চমাধ্যমিকের ছাত্রী রিয়া। রোহানদের বাসা পুরান ঢাকার আগামসি লেন।

রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৭৮-এ দাঁড়িয়েছে। দগ্ধসহ আহত অর্ধশতাধিক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, চুরিহাট্টায় অগ্নিদগ্ধে নিহতদের মধ্যে যাদের মরদেহ পুরোপুরি পুড়ে গেছে তাদেরকে শুধু দেখে শনাক্ত করা সম্ভব নয়। এমন মরদেহগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৭ জন ও শিশু ৫ জন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, একজন আইসিইউতে চিকিৎসাধীন।

মৃতদের তালিকা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

ট্যাগ: আগুনচকবাজারে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়রের সতর্কবাণীর ৪৮ ঘণ্টার মধ্যে চকবাজার ট্র্যাজেডি

পরবর্তী

চ্যানেল আইয়ে ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’

পরবর্তী

চ্যানেল আইয়ে ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'

গেইল ঝড়েও মচকায়নি ইংল্যান্ড

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT