চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার আত্মপ্রচার পছন্দ নয়: জিম জারমুশ

আরিফ মাহমুদআরিফ মাহমুদ
১:১২ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
বিনোদন
A A

‘প্যাটারসন’ আর দশটা কর্মজীবী মানুষের মতোই একজন। সে নিউজার্সিতে বাস চালায়, একঘেয়ে কাজের ফাঁকে কবিতা লেখে, যার কবিতার অনুপ্রেরণা আপাতদৃষ্টিতে জীবনের ক্ষুদ্র খুঁটিনাটিতে। কবিতাগুলোর জন্ম হয় প্রতিটি দিনের সাথে। সেই কবিতাগুলো জমা থাকে তার গোপন নোটবুকে। স্ত্রীর অনুরোধ সত্ত্বেও কবিতাগুলো সে প্রকাশ করতে চায় না। অন্যদিকে ‘লৌরা’ একজন সুখী বিবাহিত স্ত্রী। যার আগ্রহ কখনো পেইন্টিংয়ে, কখনো গিটার শেখায়, আবার কখনো কেক তৈরিতে। প্যাটারসন লৌরার বিবিধ আগ্রহকে আশ্রয় দেয় মনোযোগের সাথে। তাদের সম্পর্কে পরস্পরের প্রতি একটা অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যাপার আছে।

প্যাটারসন জানে জীবনই কবিতা, জীবিত জীবনের মধ্যেই আনন্দ নিহিত। প্যাটারসনের বাস চলে শহরের অলিগলি ধরে আর তার গাড়ির সওয়ারি আমেরিকার বহুবর্ণের মানুষ। পরিচালক জারমুশ সেই দৈনন্দিন জীবনকে, বহুবর্ণের মানুষকে ক্যামেরা বন্দী করেছেন সমানুভূতি নিয়ে।

জিম জারমুশের ‘স্টার ওয়ার্স’ বর্জন, ‘প্যাটারসন’ নিয়ে কান উৎসবে হাজির
—রামিন সেতুদেহ

ভূমিকা ও ভাষান্তর: আরিফ মাহমুদ

রামিন সেতুদহ: আপনি এই গল্পের ট্রিটমেন্ট ২০ বছর আগে লিখেছিলেন?
জিম জারমুশ: আমি কয়েক বছরে আইডিয়াগুলো জড়ো করেছি। এটা ছিল আমার সম্ভাব্য প্রজেক্টগুলোর একটা। কিছু সময়ের জন্য প্রজেক্টটার কথা অনেকটা ভুলে গিয়েছিলাম।

কবিতাগুলো কোথায় থেকে পেলেন?
আমার প্রিয় সমকালীন কবিদের একজন, রন প্যাজেট। সে ছবিটার জন্য কবিতা লেখতে রাজি হয়েছে। আমরা তার আগের কিছু কবিতাও ব্যবহার করেছি।

প্যাটারসন ছবির একটি দৃশ্য…

অ্যাডাম ড্রাইভারকে কীভাবে কাস্ট করলেন?
সাধারণত প্রধান চরিত্রের জন্যে কাকে নেব আমার মাথায় ঠিক করা থাকে। কিন্তু এবার তা হয়নি তাই চরিত্রসই অভিনেতার খুঁজে লেগে পড়ি। সত্যি বলতে অ্যাডামের খুব বেশি কাজ দেখা ছিল না। আমি তাকে ‘ফ্রান্সেস হা’, ‘ইনসাইড লিউয়িন ডেভিস’-এ একটা ছোট চরিত্র, ‘গার্লস’-এর কয়েকটা পর্বে কেবল দেখেছি। তার উপস্থিতির মধ্যে একটা ব্যাপার আছে, যা আমার পছন্দের।

আপনি কি ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ দেখেছেন?
না। আমি কখনো কোন ‘স্টার ওয়ার্স’ ছবি দেখিনি। আমি জানি না এটা কেবল একটা বাজে একগুঁয়েমি কিনা, যেখানে আমি কোন ‘স্টার ওয়ার্স’ ছবি না দেখেই কবরে যেতে ইচ্ছুক। আমি কখনো ‘গন উইথ দ্য উইন্ড’ও দেখিনি।

Reneta

আপনি কি ক্ল্যাসিক সিনেমা পছন্দ করেন না?
আমি হাজার হাজার ক্ল্যাসিক সিনেমা দেখেছি। আমি মূলত একজন ফিল্মখোর। কিছু কারণে প্রায়ই যেসব সিনেমার মুখোমুখি হতে বাধ্য হতে হয়, আমি সেসবকে এড়িয়ে চলতে জানি।

অ্যাডাম কি সত্যিই কিভাবে বাস চালাতে হয় শিখেছিল?
সে একটা বাস ড্রাইভিং স্কুলে গিয়েছিল। আমরা যতগুলো দৃশ্য শুট করেছি, সবগুলোতে সে বাস চালাতে পারেনি। এটা বেশ মজার ছিল। আমাদের প্রোডাকশন অ্যাডামের জন্য একটা বাস লাইসেন্সের ব্যবস্থা করা হচ্ছিল। যখন আমরা লাইসেন্স ব্যবস্থার চেষ্টায় ছিলাম, অ্যাডাম নিজেই এটা খুঁজে বের করে ড্রাইভিং স্কুলে চলে গেল।

লোকে আপনার ছবি থিয়েটারে যেয়ে দেখেছে, এটা আপনার কাছে গুরুত্ব বহন করে?
অ্যামাজন স্টুডিওর সাথে আমার প্রধান চুক্তির মধ্যে একটা ছিল যে ছবিটা যেন ভিওডি’তে (ভিডিও অন ডিমান্ড) যাবার আগে নির্দিষ্ট সংখ্যক থিয়েটারে রিলিজ পায়। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ।

কেন?
হয়তো আমি পুরনো ধাঁচের। আমি থিয়েটারে যেয়ে সিনেমা দেখতে ভালোবাসি। আমি থিয়েটার পছন্দ করি, ওই সংস্কৃতিতে বড় হয়েছি। একটা অন্ধকার রুমে অপরিচিতদের সাথে সিনেমা দেখার অভিজ্ঞতাটা আমি ভালোবাসি।

আপনি কি কান উৎসবের রেড কার্পেটের ভক্ত?
ভক্ত? না, কারণ আমি এও পছন্দ করি না আমার ছবি তোলা হোক। আমার আত্মপ্রচার পছন্দ নয়। এসব আমার কাছে অস্বস্তিকর লাগে। যেহেতু এটা কানের ঐতিহ্যের অংশ তাই এই ব্যাপারে আমি সদয় ও শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করি।

আপনি কি কখনো স্টুডিও-ভিত্তিক সিনেমায় নির্দেশনা দিবেন?
আমার মনে হয় না আমি করব। হলিউডের লোকজন আমাকে বলে দিবে কিভাবে ছবিটা করতে হবে এবং এটা একটা সমস্যা। আমি বুঝতে পারি— এরকম একটা বড় বিনিয়োগে তারা নিয়ন্ত্রণ করতে চাইবে। কিন্তু আমি নিয়ন্ত্রিত হওয়ার মতো লোক নই। এটা কোন দাম্ভিকতা নয়। এটা স্রেফ বাস্তবতা। তারা আমাকে শৈল্পিক নিয়ামক বজায় রেখে বড় বাজেটের সিনেমা বানাতে দেবে না।

জারমুশ ‘প্যাটারসন’ সিনেমা থেকে এই কবিতা শেয়ার করেছেন—

‘চলা’
আমি ছুটে যাব
লক্ষাধিক অণুর ভেতর
তারা সরে যাবে
আমার পথের জন্যে
যখন উভয় দিকে
আরও লক্ষাধিক
স্থিত যেখানে তারা আছে।
ওয়াইপার ফলক
চিঁচিঁ শব্দ করছে।
বৃষ্টি থেমে গেছে
আমিও।
কোনেতে
একটি ছেলে
হলুদ রেইনকোটে
তার মা’র হাতে ধরে আছে।

[যদিও জারমুশ ছবিতে বলছেন, ‘কবিতার অনুবাদ অনেকটা রেইনকোট গায়ে দিয়ে গোসল করার মতো’। তবুও এখানে উল্লিখিত কবিতাটি অনুবাদ করার একটা অযাচিত চেষ্টা নেয়া হল।]

[উল্লিখিত সাক্ষাৎকারটি VARIETY.COM এ প্রকাশিত ‘Jim Jarmusch on Boycotting ‘Star Wars,’ Bringing ‘Paterson’ to Cannes’ শীর্ষক সাক্ষাৎকার থেকে ভাষান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT