চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের মেয়েরা বাংলাদেশের ভবিষ্যৎ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৮
সম্পাদকীয়
A A

শুরুটা হয়েছিল অনেক আগেই। বাংলাদেশের কিশোরী ফুটবলারদের সেই দাপট অব্যাহত। নিকট অতীতে সাফ চ্যাম্পিয়নশিপ কিংবা বর্তমানে হংকংয়ে চার জাতি ফুটবল টুর্নামেন্টে তাদের গোল ক্যারিশমা চলছেই। এই টুর্নামেন্টে শনিবার দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮ গোলে ভাসিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। শুধু তাই নয়, প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছে শামসুন্নাহার, দ্বিতীয় ম্যাচে অবশ্য শামসুন্নাহার একা নন, তার সঙ্গে হ্যাটট্রিক উৎসেবে যোগ দিয়েছে তহুরাও। তার প্রথম গোলটি আবার দর্শকদের ঠিকঠাক মতো আসন নেওয়ার আগেই সম্পন্ন হয়। রোববার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এই ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। এভাবেই আন্তর্জাতিক ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা। তার আগে বাংলাদেশের এই দলটি ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশ গোটা টুর্নামেন্টে ১৩ গোল দিয়ে এক গোলও হজম করেনি! ওই টুর্নামেন্ট মাতিয়েছিল কিশোরী ডিফেন্ডার আঁখি খাতুন। তার বীরত্বে মুগ্ধ হয়ে মাঠ ছাড়ার সময় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি তাকে তুলনা করেছিলেন বার্সার পিকের সঙ্গে! এতো গেল বাংলাদেশের ফুটবলে মেয়েদের সাফল্যের এক দিক। বিপরীতে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়া এই মেয়েদের করুণ দিকও রয়েছে। সেদিকে তাকালে কলসিন্দুরের মেয়েদের কথাই প্রথমে আসবে। ওই মেয়েদের অবদানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্ট শেষে তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য কোনো গাড়ি পর্যন্ত দেওয়া হয়নি। ফলশ্রুতিতে তাদের ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চরম ভোগান্তি আর অপমানের শিকার হতে হয়েছে। এছাড়া তিন দিন জ্বরে ভুগে মৃত্যুর কাছে হেরে গেছে কলসিন্দুরের মেয়ে সাবিনা ইয়াসমিন। আমরা মনে করি, ফুটবলকন্যাদের সুযোগ সুবিধার দিকে বাফুফেসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর না দিলে তাদের অগ্রযাত্রা ধরে রাখা সম্ভব হবে ন‍া। তাই তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। বিশ্ব ফুটবলে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ার এই অগ্রযাত্রায় আমরা আর কোনো করুণ দিক দেখতে চাই না। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে আবারো অভিনন্দন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

নতুন তিন সিনেমার প্রযোজনায় আনুশকা

পরবর্তী

লা লিগায় রেকর্ডের সামনে বার্সা

পরবর্তী

লা লিগায় রেকর্ডের সামনে বার্সা

রোহিঙ্গা

আশ্রয় শিবিরে বন্দী যে জীবন

সর্বশেষ

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT