চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের কি দিবস ধরে হাসতে হবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বিশ্বের অন্যান্য দেশের মতো অক্টোবর মাসের প্রথম শুক্রবার, মানে আগামীকাল (৭ অক্টোবর) বাংলাদেশে পালিত হবে বিশ্ব হাসি দিবস। নানা অনিয়মে ভারাক্রান্ত এদেশের সমাজ বাস্তবতায় সবাই যেনো হাসছে। তবে সেই হাসি দুঃখের, অক্ষমতার। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন তার ফেসবুক স্ট্যাটাসে এমন হাসির কথাই বলেছেন।

রাজেকুজ্জামান রতন লিখেছেন,

“৭ অক্টোবর বিশ্ব হাসি দিবস …

আমাদের কি দিবস ধরে হাসতে হবে ? আমরাতো সব সময় হেসেই যাচ্ছি ।
ভোট দিতে গিয়ে হাসি, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পেরেও হাসি
বাজারে গিয়ে বড় মাছ দেখে হাসি, তার আকাশছোয়া দাম শুনেও হাসি
কেউ কিনে আত্মতৃপ্তিতে হাসে, কেউ কিনতে না পেরে অক্ষমতায় হাসে
কেউ ফাঁস করা প্রশ্ন কিনে হাসে, পরীক্ষা ভাল দিয়েও চান্স না পেয়ে হাসে
ফ্লাইওভার, হাইওয়ে দেখে হাসি, এসবে কত টাকা লুট হলো তা জেনেও হাসি
উন্নয়নের চমক দেখে হাসি, সবাইকে পিছনে ফেলে কারো উল্লম্ফনেও হাসি
কারো সন্তানের সাফল্যে হাসি, কারো অধঃপতন দেখেও হাসি
এ রকম কত উপলক্ষ্য আছে হাসির
সব হাসি এক নয়, সব হাসি হাসায় না, হাসি কখনও কান্নার অন্য নাম।
ফসল নিয়ে বাজারে এসে ন্যায্য দাম না পেয়ে কৃষকের মলিন হাসি কি দেখেছি ?
দেখেছি কি, বেতন পেয়ে সংসারের হিসাব মিলাতে না পারা শ্রমিকের বোকা বোকা হাসি ?
সবাইকে ধোঁকা দিয়ে নিজের আখের গোছানো সফল মানুষদের হাসি তো থামতেই চায় না ।
গরীব পাবলিককে ধন্য করে ক্ষমতাসীনদের মুখের হাসি চওড়া হতেই থাকে, হতেই থাকে ..
মুখ জুড়ে তাদের হাসি কিন্তু সেখানে নির্মল হাসি খুঁজেই পাওয়া যায় না ।
এত হাসির মাঝে সবচেয়ে ঘৃণ্য হাসি যা এখন সবচেয়ে বেশি দেখা যায়, তা হলো তোষামোদের তেলতেলে হাসি ,
আর সবচেয়ে বেদনাময় হাসি দেখছি মায়ের মুখে ,
সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারার কষ্টে ম্লান হাসি হেসে যখন বলে, “কি করমু ভাই, পয়সা যে নাই।”
কিন্তু প্রতারিত হতে হতে, সর্বস্বান্ত হয়েও যে মানুষ হাসতে চায় !
নির্ভরতার হাসি ।
মুনাফার লোভে মানুষের হাসি কেড়ে নেয় যারা দিনকে দিন ,
যাদের কারণে শুভ্র হাসি বিষাদ মেখে হয় মলিন ,
তাদেরকে আজো চিনবো না ?”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব হাসি দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিড়াল পোষা নিষিদ্ধ করলো আইএস

পরবর্তী

মিরপুরে নকল শ্বাসরুদ্ধকর নাটক

পরবর্তী

মিরপুরে নকল শ্বাসরুদ্ধকর নাটক

‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ক্রিকেটারদের সফরে উৎসাহিত করবে’

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT