চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে নকল শ্বাসরুদ্ধকর নাটক

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৬:৫৮ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ-ইংল্যান্ড রকেট ডাচ-বাংলা ক্রিকেট সিরিজের আগে সবাইকে আশ্বস্ত করতে মিরপুরের হোম অফ ক্রিকেটে আয়োজন করা হয় নিরাপত্তা-মহড়া নাটকের। ইংল্যান্ড দলকে দেয়া সর্বোচ্চ নিরাপত্তা সম্পর্কে ধারনা দেয়ার জন্য আয়োজিত নিরাপত্তা মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এক প্যারা কমান্ডো ব্যাটেলিয়ান,আর্মি এভিয়েশন্স গ্রুপ এবং বাংলাদেশ বিমানবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘন্টা খানেকের এই নিরাপত্তা মহড়া নাটকে মুগ্ধ সফরকারি ইংল্যান্ড দল সহ সংশ্লিষ্ট সবাই।

প্রথম ওয়ানডে’র আগের দিন দুই দলের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হোম অফ ক্রিকেট। ‘ব্যাট-বল’ আর ক্রিকেটারদের অনুশীলনের ডামাডোলের মাঝে হোম অফ ক্রিকেট সচকিত হয়ে উঠলো বাংলাদেশ সেনাবাহিনীর এক প্যারা কমান্ডো ব্যাটেলিয়ান,আর্মি এভিয়েশন্স গ্রুপ, বাংলাদেশ বিমানবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর দূর্দান্ত উপস্থিতিতে। সিরিজ চলাকালে কোন সন্ত্রাসী ঘটনা প্রতিরোধ ও ইংলিশ সহ দুই দলের ক্রিকেটারদের আশ্বস্ত করতে নিরাপত্তা মহড়া।

অনাকাংখিত পরিস্থিতি মোকবেলা করে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্যারা কমান্ডো ব্যাটিলিয়নের চৌকস কমান্ডোদের অ্যাকশন মুগ্ধ করলো সবাইকে। শুধু সন্ত্রাসীদের মোকাবেলায়ই নয়, ক্রিকেটার সহ আক্রান্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পরিকল্পনাও নজর কেড়েছে সবার।

অধিনায়ক জানালেন যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় তারা তৈরী। প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম ইমরুল হাসান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় চলমান বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র বিশেষায়িত ফোর্স ‘এক’ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। বাংলাদেশ আর্মি এভিয়েশন এবং বাংলাদেশ বিমানবাহিনী এবং সাথে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে এটা ছিল সার্বিক মহড়া।

এই সফরে ইংলিশ দলটি ঢাকা ও চট্টগ্রামে সিরিজের সবক’টি ম্যাচ খেলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমাদের কি দিবস ধরে হাসতে হবে?

পরবর্তী

‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ক্রিকেটারদের সফরে উৎসাহিত করবে’

পরবর্তী

‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ক্রিকেটারদের সফরে উৎসাহিত করবে’

ডিআরইউ টেবিল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রুমেল

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT