গত শুক্রবার আমাজন জঙ্গলে উদ্ধার হল প্রায় ৩৬ ফুটের একটি মৃত তিমি
ব্রাজিলের মারাজো দ্বীপে ওই মৃত তিমির খোঁজ মেলে। ওই দ্বীপের কাছেই মিশছে আমাজন নদী।
ওই তিমিটিকে পরীক্ষানিরীক্ষা করে দেখছে বিচু দ’গুয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, নদীর ঢেউয়ে পাড়ে এসে ভেড়ে ওই তিমিটি। মনে করা হচ্ছে, মৃত অবস্থায় ম্যানগ্রোভে আটকে পড়ে।
তিমিটির মারা যাওয়ার কারণ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা








