চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে ডাকার সময় যখন হবে, তখন ডাকতেই হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২১
বিনোদন
A A

স্বপ্নের বাসর, ফুল নেব না অশ্রু নেব, কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদীমা’র মতো তুমুল হিট ছবির নির্মাতা এফ আই মানিক। এরমধ্যে তার নির্মিত বেশ কয়েকটি হিট ছবির প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

এতো এতো হিট ছবি দেয়ার পরেও বিগত কয়েক বছরের মধ্যে তার হাতে নেই কোনো সিনেমা। প্রযোজক ডিপজলকে একে একে এক ডজন সুপার ডুপার হিট ছবি উপহার দিলেন যে পরিচালক, তাকে কেন প্রযোজক খুঁজতে হবে!

তাই যেন কিছুটা হতাশ ‘পিতার আসন’ এর এই পরিচালক। বেশিকিছু না বললেও আত্মবিশ্বাসের সাথে শুধু বললেন, ‘আমাকে ডেকে নিয়ে ১২টা সিনেমা নির্মাণ করিয়েছেন। আমাকে ডাকার সময় যখন হবে, তখন ডাকতেই হবে। নো অলটারনেটিভ অয়ে।’

সম্প্রতি এফ আই মানিক এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘৩০০ সেকেন্ড’ এ। সেহাঙ্গল বিপ্লবের পরিচালনা ও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে এফ আই মানিক চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলেন।

এতো এতো হিট চলচ্চিত্র দেয়ার পরেও অর্থবিত্তে এই নির্মাতার দুর্দশার কথা গণমাধ্যমে এসেছে বহুবার। তবে এসব নিয়ে আপত্তি নেই তার। অনুষ্ঠানে জানান, নতুন সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন। নাম ‘মন পাখি’। তার প্রত্যাশা, এই সিনেমা দিয়ে আবারও তিনি চলচ্চিত্রে দারুণভাবে ‘কামব্যাক’ করবেন!

অনুষ্ঠানে ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খানকে নিয়ে কথা বলেন এফ আই মানিক। নির্ভরযোগ্য অভিনেতার নাম বলতে বললে গুণী এই নির্মাতা শাকিব খানের নাম বলেন।

Reneta

সেইসঙ্গে এই শীর্ষ নায়কের সমালোচনাও করেন। জানান, তার দূরদর্শীতার অভাব আছে। উদাহরণ টেনে বলেন, কেউ যখন হিমালয়ের চূড়ায় উঠে যায় তখন সে চিন্তা করে এরচেয়ে বড় কিছু করার। কিন্তু সেই চিন্তা বা পরিকল্পনা শাকিবের নেই।

তিনি বলেন, শাকিব যে পজিশনে আছে, তার আরো অনেককিছু করার সুযোগ ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩০০ সেকেন্ডএফ আই মানিকএফআই মানিককোটি টাকার কাবিনচাচ্চুচ্যানেল আইতিনশো সেকেন্ডদাদীমাফুল নেব না অশ্রু নেবলিড বিনোদনশাকিব খানশাহরিয়ার নাজিম জয়স্বপ্নের বাসর
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT