চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা হৃদয় দিয়ে খেলেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শিরোপার একেবারে কাছ গিয়েও জয় হলো না। আরো একবার ফাইনাল ‘দুঃখ গাঁথা’ হয়েই থাকল বাংলাদেশের জন্য। শুক্রবার এশিয়া কাপের ফাইনালে শিরোপার খুব কাছে গিয়েও হয়নি টাইগারদের। শেষ বলের রোমাঞ্চে ভারতের কাছে শিরোপা হাতছাড়া।

তবে ম্যাচ শেষে অধিনায়ক যা বলেছেন, তাতে হৃদয় ছুঁয়ে যাবে ক্রিকেট অনুরাগীদের। মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘আমরা আমাদের হৃদয় দিয়ে খেলেছি। আমরা শেষ বল পর্যন্ত লড়াই করেছি। আমরা এটাই চেয়েছি। তবে আমরা ব্যাট এবং বল হাতে অনেক ভুল করেছি।’

ব্যাটিংয়ে স্কোরটা আরেকটু বড় না হওয়ার আফসোসের কথা সরাসরিই বলেছেন মাশরাফী। সঙ্গে অবশ্য টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করতেও ভুল করেননি তিনি, ‘যদি আপনি আমাদের বোলিংয়ের দিকে তাকান, আমরা ২৪০ বা এর আশপাশে রান করেও প্রত্যেকবার ম্যাচ জিতেছি। এই অবস্থায় আমরা ব্যাটসম্যানদের কাছে এমন কিছুই চেয়েছিলাম। কিন্তু দিন শেষে বোলাররা তাদের দায়িত্ব দারুণভাবে পালন করেছে।’

মোস্তাফিজকে কেন শেষ ওভারের জন্য রেখে দেয়া হলো না, এই প্রশ্নের ব্যাখ্যায় ম্যাশ বলেছেন, ‘বিষয়টা নিয়ে আমিও আলোচনা করেছি। ভারত যেভাবে রান করছিল মোস্তাফিজকে ৪৯তম ওভারেই আনা দরকার ছিল। ওরা প্রায় প্রতি বলে রান করছিল। এই পর্যায়ে আমি স্পিনার আনতে চাইনি। ওরা আজ খুব একটা ভালো করেনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT