চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা সু চিকে আর সমর্থন দিব না: মাহাথির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

রোহিঙ্গা সঙ্কট নিয়ন্ত্রণে ব্যর্থতায় মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে আর সমর্থন দিবেন না বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

টার্কিস ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল টিআরটিতে দেওয়া এক সাক্ষাৎকারে ড. মাহাথির বলেন, রোহিঙ্গা সঙ্কটে সু চির অবস্থান দেখে মনে হয়েছে তিনি একজন পরিবর্তিত মানুষ।

উপস্থাপক ঘিধা ফাকরিকে মাহাথির বলেন, এই বিষয়ে তাকে পুরোপুরি একজন পরিবর্তিত মানুষ মনে হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেয়া পদক্ষেপ বিষয়ে তিনি কিছুই বলতে চাননি। সুতরাং আমরা পরিস্কার করে বলতে চাই, আমরা তাকে আর সমর্থন দিতে চাই না।

মাহাথির জানান, তিনি তার উপর থেকে সব ধরনের বিশ্বাস হারিয়েছেন। সম্প্রতি সু চিকে কিছু লেখা পাঠালেও, তার কাছ থেকে কোনো উত্তরও মেলেনি। এসব কারণেই তিনি হতাশ বোধ করছেন।

মাহাথির বলেন, রোহিঙ্গাদের প্রতি আচরণ বিষয়ে আমরা বিশ্বের কাছে অভিযোগ জানিয়েছি। মূলত, আমরা অনেক অনেক রোহিঙ্গাকে আমাদের দেশেও পেয়েছি।

বর্তমানে নিউইয়র্কে রয়েছেন মাহাথির। গত ২৮ সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদেও মিয়ানমারের রোহিঙ্গাদের বিষয়ে কথা বলেন তিনি। রোহিঙ্গাদের খুন, বিতাড়ন, গৃহহারা করার তথ্য স্বীকার না করায় মিয়ানমার কর্তৃপক্ষের সমালোচনা করেন, সমালোচনা করেন সু চিরও। মাহাথির এই গণহত্যার ঘটনায় নীরব থাকায় প্রশ্নের মুখে দাঁড় করান বিশ্বকেও।

Reneta

এর আগে জাতিসংঘের তদন্তকারী দল জানায়, মিয়ানমারের সেনারা ব্যাপক হত্যাযজ্ঞ ও গণধর্ষণ চালিয়েছে রোহিঙ্গাদের গণহত্যার মনোভাব দিয়ে। তাই তাদের কমান্ডার ইন চিফ এবং পাঁচ জেনারেলকে আন্তর্জাতিক আইনের অধীনে সাজা দেয়া উচিত।

রোহিঙ্গাদের প্রতি সেনাদের এমন আচরণ নিয়ে কোনো কথা না বলায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন সু চিও। কয়েকদিন আগে তিনি বলেন, তার সরকার এই ঘটনা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহাথির মোহাম্মদরোহিঙ্গালিড নিউজসু চি
শেয়ারTweetPin

সর্বশেষ

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

জুলাই ১০, ২০২৬

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT