চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা মানের সাথে কখনো আপোষ করি না’

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১০:৪১ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৭
বিনোদন
A A
প্রিয়াংকা গোপ ও সানী জুবায়ের

প্রিয়াংকা গোপ ও সানী জুবায়ের

সানী জুবায়ের এবং প্রিয়াংকা গোপ। তারা দুজনেই গান করেন শাস্ত্রীয় সংগীতের ধারায়।  তারা এবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ জিতেছেন। ‘অনিল বাগচীর একদিন’ ছবিতে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে সানী জুবায়ের এবং শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার জিতেছেন প্রিয়াংকা গোপ। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদান অনুষ্ঠানে তারা দুজনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন। তাদের দুজনকেই একসঙ্গে পাওয়া গেল চ্যানেল আই কার্যালয়ে। পুরস্কার প্রাপ্তিতে তাদের অনুভূতি, প্রত্যাশা এবং সংগীতের আরও নানা বিষয় নিয়ে কথা হলো তাদের সঙ্গে।

শুরুতেই সানী জুবায়ের বলেন, ‘যে কোনো বিষয়ে আমার প্রকাশ ভঙ্গিটা একটু কম, তবে অনুভূতি তো অবশ্যই অনেক আনন্দের। আর এটা অনেক বড় প্রাপ্তিও বটে।’ অন্যদিকে প্রিয়াংকা গোপ বলেন, ‘আমি যখন খবরটি শুনি, তখন আনন্দ লেগেছে ভীষণ। আসলে কিছু কিছু অনুভূতি থাকে, যাকে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না।’

শাস্ত্রীয় ধারায় গানের চর্চা নিয়ে প্রিয়াংকা গোপ বলেন, ‘আসলে গানের তো অনেক ধারা রয়েছে। যে যেটায় অভ্যস্ত, তা-ই বেশি চর্চা করতে ভালোবাসে। আমাদের বিষয়টাও তেমনি।’ তার কথার জের ধরে সানী বলেন, ‘আমাদের পুরস্কারটাও এসেছে শাস্ত্রীয় ধাঁচের গান থেকেই। এটা অনেক আনন্দের।’

Banglabid

প্রিয়াংকা তার কথার সাথে আরও যোগ করে বলেন, ‘আমরা অনেক বেশি সাহসী বলেই হয়তো এই ধারাকে চালিয়ে নিয়েছি। আমি মনে করি সততা থাকলে একসময় সাফল্য আসবেই। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে।’

গানটি সৃষ্টির সময়ে প্রাপ্তির কথা ভেবেছেন? সানী জুবায়ের বলেন, ‘আসলে কোনো সৃষ্টির সময়ে কখনোই এমন ভাবনা আসে না। তবে প্রাপ্তিটা আনন্দ দিয়েছে বেশ।’

আগামী দিনে সংগীতের চর্চাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়ে তারা বলেন, ‘আমরা আসলে মানের সাথে কখনও আপোষ করি না। আর পুরস্কার প্রাপ্তি আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা আগামীতে আরও ভালো কিছু উপহার ‍দিতে চেষ্টা করবো।’

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াংকা গোপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা

পরবর্তী

‘বাবা, তোমার এই গানের ভিউজ বেড়ে যাচ্ছে’

পরবর্তী
ইমরান

‘বাবা, তোমার এই গানের ভিউজ বেড়ে যাচ্ছে’

বয়স্ক ব্যক্তির সামাজিক যোগাযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করুন বাবা-মাকে  

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT