চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে নচিকেতার গান এবার ১০ ভাষায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২২
বিনোদন
A A

‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির হাজার বছর ধরে/ বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য উঠুক পৃথিবী জুড়ে’- এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। গানটি লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

‘ভোরের সূর্য‘ শিরোনামের এই গানটি হাজং, গারো, চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরী, সাঁওতাল, কোচ, কুডুখ ও সাদ্রী ভাষায় অনুবাদ করা হয়েছে।

বঙ্গবন্ধুকে নিবেদিত ১০টি ভাষার এই গানগুলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রকাশিত হবে বলে জানান গীতিকার সুজন হাজং। গানগুলো নিজ নিজ ভাষার জনগোষ্ঠীর শিল্পীরা গাইবেন।

গীতিকার সুজন হাজং বলেন, ‘নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কয়েকটি ভাষা বিলুপ্তির পথে, আর কয়েকটি হুমকির সম্মুখীন। এসব বিপন্ন ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃ ভাষায় গান তৈরীর পরিকল্পনা। এটির মাধ্যমে একদিকে যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে আবার অন্যদিকে ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষাকেও সম্মান জানানো হচ্ছে।’

এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে সার্কভুক্ত ছয়টি দেশের আটজন শিল্পী সুজন হাজংয়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী, নচিকেতা, শুভমিতা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, প্রিয়াংকা গোপ, মেহরীন, বেলাল খান, অবন্তী সিঁথি, নিশিতা বড়ুয়া, লুইপা, কিশোর, সাব্বির, মুহিন, পুতুল, লিজা, পুলক, রন্টি দাশ, সুস্মিতা সাহা, আতিয়া আনিসাসহ নতুন প্রজন্মের অনেকেই তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবন্তী সিঁথিকিশোরনচিকেতানিশিতা বড়ুয়াপুতুলপুলকপ্রিয়াংকা গোপফাহমিদা নবীবেলাল খানমুহিনমেহরীনলিজালিড বিনোদনলুইপাশুভমিতাসাব্বিরসামিনা চৌধুরীসুবীর নন্দীসুস্মিতা সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬

নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT