চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেছি: মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরী বলেছেন: নির্বাচনকালীন সময়ে আমাদের কৌশল কী হবে সেটা নিয়ে আলোচনা করতে এখানে এসেছিলাম। মনোনয়ন নিয়ে বিএনপি বাঁকা পথে হাঁটছে। সেটি মোকাবেলায় আমরা কর্ম পরিকল্পনা ঠিক করছি।

রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এসময় মাহি অভিযোগ করেন: বিএনপি-জামায়াতের নতুন জোট হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। তারা নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার পাঁয়তারা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

বৈঠক প্রসঙ্গে মাহি বলেন: আমরা আমাদের কর্ম-কৌশল নিয়ে আলোচনা করেছি। কিভাবে আমরা নির্বাচনের মাঠে কাজ করবো, বিস্তারিত আলোচনা হয়েছে। দেশে এখন নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। এমন কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, যে তারা (ঐক্যফ্রন্ট) নির্বাচন থেকে বেরিয়ে যাবে।

এসময় তিনি একাদশ জাতীয় নির্বাচন অংশ গ্রহণমূলক হবে প্রত্যাশা ব্যক্ত করে বলেন: আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই। আমরা নির্বাচনী লড়াইয়ে কোন কর্মপদ্ধতিতে এগিয়ে যাবো, সে বিষয় নিয়ে আলোচনা করেছি৷

বিএনপি নির্বাচন থেকে বের হয়ে যাবে এই আশংকা কেনো করছেন? জানতে চাইলে তিনি বলেন: বিএনপি নেতাদের বক্তব্যতেই আমাদের এ আশংকার কারণ। এক একটি এলাকায় তারা ৪-৫ জন প্রার্থী দেবে। হঠাৎ করে ৯ তারিখে প্রার্থী ঘোষণা দিবে। আর এটা সবাই মেনে নিবে।

Reneta

যারা রাজনীতি বুঝে, তারা জানে তাদের (ঐক্যফ্রন্ট) নেতাদের মাথায় অন্য কোনো কূটবুদ্ধি আছে। এ জন্যে আমাদের কর্মকৌশল ঠিক করতে হচ্ছে।

তিনি আরও বলেন: আমরা দেশে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করব।

বিকল্প ধারা কয়েকটি আসন চায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহি বলেন: আমরা দেশের মানুষের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে তিনশ আসনে সবাই মিলে নির্বাচন করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপহরণের শিকার শিশু জারিফকে উদ্ধারের সাড়া জাগানো গল্প

পরবর্তী

ইশতেহার দেখে মানুষ ভোট দেয়?

পরবর্তী

ইশতেহার দেখে মানুষ ভোট দেয়?

গ্যাটকো দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT