বিপিএলে ঢাকা ডায়নামাইটসকে (ডিডি) হারানোর পর জয়ের ধারা অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যয়ী রংপুর রাইডার্সের (আরআর) অধিনায়ক সাকিব আল হাসান।
ডিডি’র বিরুদ্ধে পাওয়া ৬ উইকেটে জয়ের ধারাবাহিকতায় বিপিএল চ্যাম্পিয়ন হতে চান আরআর রণনেতা। ফেসবুক স্ট্যাটাসে সাকিব লিখেছেন, ‘রংপুর রাইডাররা ছিনিয়ে নিয়েছে আরেকটি দুর্দান্ত বিজয়! আমরা থামব না যতক্ষণ না পর্যন্ত বিজয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছাবো’।






