চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা কি আসলেই মানুষ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ক্রিকেট নিয়ে আলোচনা এখন সবার মুখে মুখে। টিটোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিন ও সানির উপরে নিষেধাজ্ঞা জারি হওয়া আর খেলার ঠিক আগেই হঠাৎ তামিমের অসুস্থ হয়ে পড়ার পরে সেসব আলোচনা নিয়েই সরগরম পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার এসব নিয়েই ফেসবুকে পোস্ট দিলেন ইস্টোনিয়ান ইন্টারপ্রিনারশিপ ইউনিভার্সিটির শিক্ষক আমিনুল ইসলাম।

ফেসবুকে তিনি লিখেন, ফেসবুক ওপেন করতে রীতিমত ঘৃণা হচ্ছে। যতবার ফেসবুক ওপেন করছি, মনে হচ্ছে, আমরা কি আসলেই মানুষ!

আচ্ছা আপনার পরিবারের দুইজন মানুষ যদি মরে যায় কিংবা নিখোঁজ হয়ে যায়, তখন আপনার কেমন লাগবে? আপনি কি মনের সুখে হেসেখেলে বেড়াবেন?

মাশরাফির সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি লিখেন, গতকাল রাত থেকে দেখছি লোকজন ফেসবুকে বাংলাদেশ দলের ক্রমাগত সমালোচনা করে যাচ্ছে! কেন ফিল্ডিং এতো খারাপ হলো, সাকলাইন সজীব কি করে দলে চান্স পায়! মাশরাফির এতো বাজে পারফর্মেন্স; কেউ কেউ তো দেখলাম বলছে-মাশরাফির অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত!

অথচ এর আগের দিনই প্রেস কনফারেন্সে মাশরাফি বলেছিলো– “একটা পরিবারে দুই জন সদস্য হারালে যেমন হয়, আমাদের তেমন লাগছে।”

বুঝতে পারলাম প্রফেশনালিজমের ব্যাপার আছে। আছে অন্য আরো অনেক খুঁটিনাটি বিষয়। কিন্তু একটা কথা বলি– দিন শেষে আমরা সবাই মানুষ। মাশরাফি কিংবা বাংলাদেশ দলের অন্যরাও কিন্তু তাই!

Reneta

সবশেষে সমালোচকদের উদ্দেশ্যে তিনি লিখেন, যারা ক্রমাগত সমালোচনা করছেন, তাদের সমালোচনা পড়ছি আর ভাবছি-এতো অকৃতজ্ঞও মানুষ হতে পারে! এখন বিষয় হচ্ছে-আমরা কি আদৌ আমাদের মানুষ মনে করি কিনা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিটোয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT