চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্বুকে খুব মনে পড়ছে: তিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৭
বিনোদন
A A
৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সংবাদ সম্মেলনে তিশা

৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সংবাদ সম্মেলনে তিশা

‘আব্বুকে খুব মনে পড়ছে। আব্বুর স্বপ্ন ছিল, তার মেয়ে বড় শিল্পী হবে, সুনাম করবে। তিনি বলতেন, সবাইকে বলব, আমার নাম তিশার বাবা!’ গতকাল বুধবার নিজের ফেসবুক পেজে লিখেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা নুসরাত ইমরোজ তিশা।

বাবার কথা স্মরণ করে তি​শা লিখেছেন, ‘ছোটবেলা থেকেই সারাক্ষণ আব্বুর এই কথাগুলো শুনতে শুনতে এক সময় বিশ্বাস করতে শুরু করলাম, আমি পারব! আজ আমি বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছি, পাচ্ছি। আমার আব্বু এই পর্যন্ত দেখলেই খুশিতে কেঁদে দিতেন।’

‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন তিশা। ছবিটি রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে । গত ২৯ জুন মস্কোর অক্টোবর সিনেমা হলে ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর হাতে এই পুরস্কার তুলে দেন রুশ চলচিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোব।

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিটি বাংলাদেশে মুক্তির অনুমতি পায়নি এখনো। তবে প্রশংসা পাচ্ছে বিদেশের মাটিতে। ‘২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ‘৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎ​সব’ মাতিয়ে এবার ‘হলিউড রিপোর্টার’ আর ‘স্ক্রিন ডেইলি’র প্রশংসা পেয়েছে ‘ডুব’। হলিউড রিপোর্টারে পুরো ছবিটির রিভিউ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, ইরফান খানের অভিনয়ের দক্ষতার জন্য ‘ডুব’ সিনেমাটি দর্শককে আকৃষ্ট করবে। বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এ সিনেমায় অত্যন্ত যত্নের সঙ্গে সূক্ষ্ম কিছু বিষয় তুলে ধরেছেন দর্শকের সামনে, যা এই ছবিকে করে তুলেছে প্রাণবন্ত ও বাস্তবধর্মী। তিশার অভিনয়েরও বেশ প্রশংসা করা হয়েছে।

৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা

তিশা লিখেছেন, ‘আমার কাজের প্রশংসা করে এক সপ্তাহের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ দুটি পত্রিকা (দ্য হলিউড রিপোর্টার ও স্ক্রিন ডেইলি) অসাধারণ রিভিউ লিখেছে। এর আগে ভ্যারাইটি পত্রিকায় আমার কাজের প্রশংসা করে লিখেছিল। বাংলাদেশের একজন অভিনয়শিল্পীর জন্য তা বিরল, অভাবনীয়। এত বড় আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে আমাদের শিল্পীদের কাজ নিয়ে প্রশংসা বের হবে, এটা এখনো ভাবা যায় না! আমি খুব কল্পনা করার চেষ্টা করছি, এই দুটি রিভিউ পড়লে আব্বু ঘরে ঢুকে কীভাবে তার ভালো লাগাটা বোঝাতেন! আব্বু কি কেঁদে দিতেন, মিটিমিটি হাসতেন?’

তিশার বাবা ২০০৩ সালে মারা গেছেন। প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানিয়ে তিশা লিখেছেন, ‘আমি জানি, আব্বু সবকিছু দেখছে। এমনকি প্রতিদিন নামাজের পর আমি যে আব্বুর জন্য দোয়া করি, সেটাও তিনি শুনতে পান।’

Reneta

হলিউড রিপোর্টারের রিভিউতে বলা হয়েছে, ‘ডুব’ ছবির কাহিনী একজন মধ্যবয়স্ক স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। ছবিতে নির্মাতা তার স্ত্রীকে ছেড়ে মেয়ের সহপাঠীকে বিয়ে করেন। ঢাকার মধ্যবিত্ত একটি পরিবারের সম্পর্কের টানাপড়েনকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। হলিউড রিপোর্টারে আরও বলা হয়েছে যে, ফারুকীর ‘টেলিভিশন’ এবং ‘পিঁপড়াবিদ্যা’র ছবি দুটোর তুলনায় একদম আলাদা এই ছবিটি। ছবির ভিজ্যুয়াল স্টাইল এবং কাহিনীর গভীরতা মস্তিষ্কে নাড়া দেবে।

‘ডুব’ ছবিতে তিশা ও ইরফান খান
‘ডুব’ ছবিতে তিশা ও ইরফান খান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুবতিশামোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT