চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবেগী সৃজিত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

চলচ্চিত্র নির্মাণে ক্যারিয়ার মাত্র দশ বছর! আর এরমধ্যেই নিজেকে পৌঁছে দিয়েছেন শীর্ষ অবস্থানে। সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিতের আলোচিত ছবি ‘দ্বিতীয় পুরুষ’। মুক্তির পর বক্স অফিসে তুমুল হিটও করছে ছবিটি। তবে এরইমধ্যে আরো একটি কাজের শুটিং শেষে আবেগাপ্লুত এই নির্মাতা!

প্রথমবারের মতো ফেলুদা নির্মাণ করছেন সৃজিত, নাম ‘ফেলুদা ফেরত’। কৈশোরে সত্যজিত রায়ের যে ফেলুদাকে বইয়ের পাতায় পড়ে আহ্লাদিত হয়েছেন, সেই চরিত্রদের চোখের সামনে জীবন দেয়ার কাজটি করার সুযোগ পেয়ে সত্যি সত্যিই আবেগাপ্লুত ‘বাইশে শ্রাবণ’-এর এই নির্মাতা।

তবে সিনেমার পর্দায় নয়, ওয়েব সিরিজে আসছে সৃজিতের ‘ফেলুদা ফেরত’! সত্যজিৎ রায়ের লেখা যত কাণ্ড কাঠমাণ্ডু ও ছিন্নমস্তার অভিশাপ নিয়ে সৃজিতের ওয়েব সিরিজ। এরইমধ্যে শুটিংও শেষ করে ফেলেছেন তিনি। আর এই ওয়েব সিরিজের শুটিং শেষে একটু যেন বেশি ইমোশনাল হয়ে পড়লেন সিজত!

শুটিং করার সময় কীভাবে নিজের কিশোর সময়কে পাশে দেখতে পেলেন সৃজিত, সেই আবেগ ই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন তিনি।

স্ট্যাটাসে সৃজিত লিখেন, এটা নিয়ে ১৭টা ছবি বানিয়ে ফেলেছি। ভবিষ্যতে আরও হয়তো বানাবো।  তবে ফেলুদা ফেরতের শুটিংয়ের শেষ দিনে এসে মনে হচ্ছে, এই ছবির তৈরি করার সময় সবচেয়ে বেশি এনজয় করেছি। আর এর নেপথ্যের আসল কারণটা হল, রোজ শুটিংয়ের সময় আমার ঠিক পাশে একটা ১৫ বছরের কিশোরকে দেখতে পেতাম। সে মনিটরের দিকে তাকিয়ে থাকত, ফ্রেম দেখত, কখনও হাসত, কখনও বিরক্ত হতো, কখনও আবার পিঠ চাপড়ে বাহবা দিত। সে আমাকে সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেত, যখন হাতে ফেলুদার নতুন বই আর নতুন বইয়ের গন্ধ…! কিন্তু যেই না আমি শুটিং শেষ করলাম, সেই ছেলেটা ভ্যানিশ!

সৃজিতের এই ওয়েব সিরিজে ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে, তোপসের চরিত্রে কল্পন মিত্র আর লাল মোহন বাবুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে৷

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টোটা রায়ফেলুদালিড বিনোদনসত্যজিত রায়সৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT