চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনী-মোহামেডান মহারণ সোমবার

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:১২ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
স্পোর্টস
A A
মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের আগে মোহামেডানের ক্রিকেটাররা। (ছবি: সাজ্জাদ খান)

মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের আগে মোহামেডানের ক্রিকেটাররা। (ছবি: সাজ্জাদ খান)

আগের মৌসুমগুলোতে শুরুর দিকেই দেখা হতো ঐতিহ্যবাহী দল দুটির। এবার হচ্ছে অষ্টম রাউন্ডে এসে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সোমবার দেখা হচ্ছে আবাহনী-মোহামেডানের। সুপার লিগ নিশ্চিত করতে ও চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এগিয়ে যেতে ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।

লিগে এখন পর্যন্ত সাত ম্যাচে সমান পাঁচ জয়ে ১০ পয়েন্ট করে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ঝুলিতে। নিজেদের এগিয়ে নিতে মাঠের শক্তিমত্তা দেখানোর পাশাপাশি লড়াইয়ে তাই অনেক হিসাব-কিতাবও থাকবে। বিকেএসপির চার নম্বর মাঠে সোমবার সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।

আবাহনী-মোহামেডান মানেই বাড়তি উত্তেজনা। বাড়তি আমেজ। গ্যালারিতে দর্শকদের গগনবিদারী চিৎকার। চিরচেনা এই দৃশ্য অবশ্য কয়েকবছর ধরেই আর দেখা যায় না। হারিয়ে গেছে সেই উৎসব-উৎসব ভাবও। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নেই জাতীয় দল তারকারাও। সবমিলিয়ে মাঠের লড়াই কতটা জমবে সেটিও নিয়েও প্রশ্ন থাকছে।

বাস্তবতা স্বীকার করলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনও, ‘ছোটবেলা থেকে দেখে এসেছি আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যদিও গত কয়েকবছর ধরেই সেই উত্তেজনটা আর নেই। আমরা যখন খেলেছি তখন ২৫-৩০ হাজার দর্শকের সামনে খেলতে হয়েছে। এখন তেমনটা হয় না। ম্যাচটি বিকেএসপিতে। কত লোক যাবে সেটাও বড় কথা।’

আগের সেই আবেগ, উত্তাপ-উৎকণ্ঠা না থাকলেও পয়েন্ট টেবিলের সমীকরণই জমিয়ে তুলতে পারে এবারের দ্বৈরথ। এমন ইঙ্গিত দিলেন মোহামেডানের নিয়মিত পারফর্মার তাইজুল ইসলাম। সাদা-কালো শিবিরের এই বাঁহাতি স্পিনার বললেন, ‘আগের সেই উত্তেজনা না থাকলেও এখনও আবাহনী-মোহামেডান ম্যাচ অবশ্যই বড় লড়াই। মোহামেডানের সমান পয়েন্ট আমাদের। যে দলই জিতবে তারা কিন্তু এগিয়ে যাবে। সেদিক থেকে বলব, কাল বেশ ভাল একটা ম্যাচ হবে। জয় পাওয়াই আমাদের লক্ষ্য।’

একাডেমি মাঠে অনুশীলন শেষে আবাহনীর ক্রিকেটাররা

জয়ের জন্য মরিয়া হয়ে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীও। তবে এই ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা নেই আকাশী-নীলদের কোচ খালেদ মাহমুদের, ‘আবাহনী-মোহামেডান ম্যাচ লিগের অনেক বড় একটা ম্যাচ। গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমরা দুটি ম্যাচ হেরে গেছি। এখন প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আলাদা কোন পরিকল্পনা নেই। আমরা যেভাবে খেলি, বেসিকগুলো ঠিক রাখা; আমরা যদি এগুলো ঠিক রাখি তাহলে জয় পাওয়া কঠিন হবে না।’

Reneta

একইদিনে বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব খেলবে চলতি আসরে এখন অবধি জয়ের মুখ না দেখা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে যাওয়া লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে শেষ রাউন্ডে একমাত্র জয় পাওয়া খেলাঘর সমাজকল্যাণ সমিতির সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনী-মোহামেডানঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

অধ্যাপক আবুল বারকাতের মুক্তিতে আর কোনো বাধা নেই: হাইকোর্ট

জুন ৮, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালকে আরও ২ দিন সময় দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT