চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাসন খাতে মন্দা কাটাতে সরকারি সহায়তার আশ্বাস

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৫:৩৪ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৫
অর্থনীতি
A A

আবাসন খাতের মন্দা কাটাতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়া আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিতে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রিয়েল এস্টেস এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাবের উদ্যোগে রাজধানীতে অষ্টম রিহ্যাব মেলার উদ্বোধন কালে মন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধন অনুষ্ঠানে এ খাতে গত কয়েক বছরের মন্দা কাটাতে সরকারের সহায়তা চান আয়োজকরা। রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, ৭৬ হাজার কোটি টাকা এ দেশ থেকে পাচার হয়ে গেছে। হয়তো এ টাকা ব্যবহার হয়েছে বাড়ি কেনার জন্য কিন্ত তা আমাদের দেশে নয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে অনুরোধ করে রিহ্যাবের প্রেসিডেন্ট বলেন, সামনে বাজেটে আপনি অর্থমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন।

রিহ্যাবের পক্ষে প্রবাসী ক্রেতাদের জন্য ওয়ান ডিজিট লোন সুবিধা, জমি বরাদ্দ এবং নির্মিত ফ্ল্যাটগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ চান আবাসন মালিকরা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী রিহ্যাবের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমি অনুরোধ করবো প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে তারা যেন এ খাতে নজর দেন।

রিহ্যাবের সদস্য একশ পঞ্চাশটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। বরাবরে মতো এবারের মেলাতেও থাকছে ছাড়সহ নানা সুবিধার অফার। পাঁচ দিনের আবাসন মেলা ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাসন মেলারিহ্যাব ফেয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT