চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাসন মেলা: গ্রাহকের ক্রয়ক্ষমতা কি বেড়েছে?

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৭:০৩ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
অন্যান্য
A A

আবাসন মেলায় ফ্ল্যাট, প্লট, ঋণ ও নির্মাণ সামগ্রীসহ সব খাতেই ব্যাপক সাড়া পাচ্ছেন এখানে অংশগ্রহণকারী। তারা মনে করছেন, আগের তুলনায় মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন খাতের স্টলে তথ্য সরবরাহকারীদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

মেলা ঘুরে দেখা যায়: ডেভেলপার কোম্পানিগুলোর পাশাপাশি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, নির্মাণ সামগ্রী, স্যানেটারিসহ বিভিন্ন ধরনের স্টল তাদের স্ব স্ব পণ্য প্রদর্শন করছে। প্রয়োজন অনুযায়ী গ্রাহকদের বিভিন্ন তথ্য সরবরাহ করছে তারা।

বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে আবাসন মেলা খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব ফেয়ার-২০১৭। এর আয়োজন করেছে আবাসন খাতের সংগঠন রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। শীতকালীন এই মেলা শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর।মেলায় অংশ নেয়া ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠান ইন্ট্রাকো প্রপাটিজের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: মেলার মাধ্যমে গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি হয়। তাদের তথ্য সংগ্রহ করে রাখি। পরে যোগাযোগ করলে ভাল সাড়া পাওয়া যায়।

প্লট বিক্রয়কারী কোম্পানি মেরীন সিটির অ্যাসোসিয়েট ম্যানেজার (কর্পোরেট) আদনান ইসলাম ভুঁইয়া বলেন: মেলায় দুই দিনে ৮টি প্লট বিক্রি হয়েছে। আরো কয়েকটি বিক্রির অর্ডার পেয়েছি। শেষদিন পর্যন্ত আশাকরি ২০টির বেশি প্লট বিক্রি হবে।

আবাসন নির্মাণে ঋণ দেয়ার জন্য মেলায় অংশ নিয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ফ্ল্যাট ও প্লট দেখার পাশাপাশি ঋণ নেয়ার আগ্রহও দেখা গেছে মেলায় আগতদের মধ্যে।

ঋণ নেয়ায় গ্রাহকদের আগ্রহ কেমন  জানতে চাইলে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেডের রিলেশনশীপ ম্যানেজার আবু নোমান বলেন: ভাল সাড়া পাচ্ছি। মাত্র ৯ শতাংশ সুদে ঋণ দিচ্ছি আমরা। এর সাথে প্রসেসিং ফি ৭৫ পয়সা নেয়া হচ্ছে।মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টলে থাকা কর্মকর্তারা জানান: এই ব্যাংক সাড়ে ৮ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। এর সাথে প্রসেসিং ফি ৬২ শতাংশ নেয়া হয়।

Reneta

গ্রাহকদের আগ্রহ দেখে খুশি স্যানেটারি কোম্পানিগুলোও। এমইএল গ্রুপের ম্যারকুইস স্যানেটারির সিনিয়র সেলস এক্সিকিউটিভ জাবেদ হোসাইন বলেন: মানুষ আসছে। পণ্য দেখছে, দাম জানছে। কেউ কেউ অর্ডারও দিচ্ছে। বেশ আগ্রহ দেখা যাচ্ছে গ্রাহকদের মধ্যে।

মেলা ঘুরে দেখা গেছে, এর কো-স্পন্সর বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ফ্ল্যাট রেজিস্ট্রেশন ঋণে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি’তে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাসন মেলারিহ্যাবরিহ্যাব ফেয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT