চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার হিন্দি গানের মডেল মাহিম, সঙ্গে ‘মিস হিমাচল’ সুন্দরী 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের মডেল মাহিম করিম খান আবার হিন্দি গানের মডেল হলেন। বলিউডের টি-সিরিজের ব্যানারে ‘ইতনা দূর’ (২০১৭) ও ‘এক তেরা ছায়া’ (২০১৮) এই দুটি গান উপহার দেয়ার পর এবার নতুন গানের মডেল হলেন মাহিম। যে গানে তার সঙ্গে দেখা গেল ভারতের হিমাচল প্রদেশের ‘মিস হিমাচল’ চ্যাম্পিয়ন কৃতি সুনিধিকে।

মাহিমের তৃতীয় এই হিন্দি গানটি প্রকাশ হয়েছে বলিউডের ‘জি মিউজিক’ কোম্পানির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। গানের শিরোনাম ‘তেরে বিন জিনা’। কণ্ঠ দিয়েছেন ভারতীয় শিল্পী ফারাজ খান, সংগীত করেছেন রুম্মান চৌধুরী ও ফারাজ এবং লিখেছেন ও সুর করেছেন আভিচাক।

মাহিম জানান, তার মডেলিংয়ে এ গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে ইউরোপে।

মাহিম করিম বলেন, গানের মডেলিং শুরু হয়েছিল হিন্দি গানের মাধ্যমে। তাছাড়া রুম্মান চৌধুরী আমার বন্ধু। সে এখানে নিয়মিত কাজ করছে। আমাকে ভারতের বড় বড় মিউজিক কোম্পানির সঙ্গে কাজে উৎসাহিত করেছে। আগামীতে বলিউডের বিখ্যাত কয়েকজন মানুষের সঙ্গে কাজ করতে যাচ্ছি।

মাহিম মনে করেন, এটা বাংলাদেশের জন্য সুখবর যে এতোদিন টি-সিরিজ, জি-মিউজিকের ব্যানারে পাকিস্তানি ও অন্যান্য দেশের মডেলরা কাজ করেছেন। বাংলাদেশ থেকে তিনি কাজ শুরু করেছেন। হয়তো আগামীতে এদেশের আরও অনেক মডেলই তাদের সঙ্গে কাজের সুযোগ পাবেন।

শুধু ভারতীয় গান নয়, বাংলাদেশের দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন মাহিম করিম। ওই দুই গানে মডেল ছিলেন টয়া ও আইরিন। মডেলিংয়ের পাশাপাশি মাহিম করিমের আছে ‘এমকে প্রোডাকশন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এখান থেকে শুধু মিউজিক ভিডিও নয় এর পাশাপাশি চলচ্চিত্র, নাটকও নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন মাহিম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাহিম করিমলিড বিনোদনহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT