চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার সেই অনুমোদনহীন কারখানা, আবারও প্রাণহানি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১৫ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে অনেকের অবস্থাও বেশ খারাপ বলে গণমাধ্যমে প্রকাশ।

দগ্ধদের খোঁজখবর নিতে পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দগ্ধদের দেখে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘দগ্ধদের সবার অবস্থাই খুব ক্রিটিক্যাল। দুয়েকজন ছাড়া সবারই ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। ইতোমধ্যে ঢামেকের বার্ন ইউনিট থেকে ১১ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। দরকার হলে আরও রোগী সেখানে স্থানান্তর করা হবে।’ মন্ত্রীর কথায় ধারণা করা যায় যে মৃতের সংখ্যা বাড়তে পারে।

বুধবার বিকেলে কেরানীগঞ্জের প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনায় এতো প্রাণহানির পরে সবাই নড়েচড়ে বসেছে। খোঁজ পড়েছে কারখানার আদ্যপ্রান্ত নিয়ে। জানা গেছে, আগুন লাগা কারখানাটির সরকারি অনুমোদন ছিল না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দেশে যেনো এ বিষয়টি নিয়ম হয়ে গেছে। কোনো বড় ঘটনা ও প্রাণহানির পরে আমরা জানতে পারি চলমান অনিয়ম ও নিরাপত্তাহীনতার চিত্র। বিষয়টি খুবই উদ্বেগের।

বৈদ্যুতিক শর্টসার্কিট, গ্যাস লিকেজ নয়তো সিলিন্ডার বিস্ফোরণের মতো কারণগুলোই ঘুরেফিরে দেখা দেয় এসব অগ্নিকাণ্ডের কারণ হিসেবে। নিমতলী, চকবাজার অগ্নিকাণ্ড, এফআর টাওয়ারে আগুনের পর নানা সাবধানতা আর নিয়মকানুনের কথা শোনা গিয়েছিল বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু সেগুলোর কার্যকারিতা, প্রয়োগ ও নিয়মিত নজরদারি যে খুব একটা ফলাফল নিয়ে আসতে পারেনি, তা কেরানীগঞ্জের ঘটনায় কিছুটা হলেও বুঝিয়ে দিচ্ছে।

অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে এভাবে প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়। বিষয়গুলোকে প্রশাসনসহ সকলে গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আমাদের আশাবাদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডচকবাজার অগ্নিকাণ্ডনিমতলী অগ্নিকাণ্ডসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT