চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার ভেস্তে গেল ভারত-পাকিস্তান আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

একাধিকবার তারিখ ঘোষণার পর আবারো ভেস্তে গেল বর্তমানে বন্ধ থাকা ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা।

ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বাসিত জানিয়েছেন, দুই দেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে শিগগিরই আলোচনারও কোনো সম্ভাবনা নেই।

গত জানুয়ারিতে ভারতীয় বিমানঘাঁটিতে হামলার পর থেকে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা বন্ধ আছে। এ হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত।

পাঠানকোটে হামলার তদন্তের জন্য পাকিস্তানি তদন্তকারীরা সম্প্রতি ভারত ঘুরে যান। তদন্তকারীরা এ হামলার জন্য ভারতীয়দের দায়ী করে পাকিস্তান সরকারের কাছে রিপোর্ট দিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

তাছাড়া গত মাসে বেলুচিস্তানে একজন ভারতীয় গুপ্তচর আটকের কথা জানিয়েছে পাকিস্তান। ভারত অবশ্য গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। তবে স্বীকার করেছে আটককৃত ব্যক্তি ভারতীয় এবং অবসরপ্রাপ্ত নৌকর্মকর্তা।

পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বাসিত আরো বলেন, ‘এ মুহূর্তে পররাষ্ট্রসচিব পর্যায়ে কোনো আলোচনা নেই। দ্বিপক্ষীয় ব্যাপক আলোচনা এখন বন্ধ রয়েছে। আশা করছি আলোচনার প্রক্রিয়াটা আবার শুরু হবে।’

Reneta

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দ্য হিন্দুকে জানিয়েছেন, দুই দেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে আলোচনার ব্যাপারে যোগাযোগ চলছে।

আপাতত বন্ধ থাকলেও আবার আলোচনা শুরুর ব্যাপারে আশাবাদী রাষ্ট্রদূত আব্দুল বাসিত।

তিনি বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পাকিস্তান দিল্লির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। এ মুহূর্তে ভারত যদি আলোচনার জন্য প্রস্তত না থাকে তাহলে পাকিস্তান অপেক্ষা করতে রাজি আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬

এক ক্লিকে বিনোদনের ভাণ্ডার, কোন ওটিটিতে কী আছে?

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬

ইরানের সাথে আবারো যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT