চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার বুবলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাকিব খান ও বুবলি

শাকিব খান ও বুবলি

ইদানিং খুব রেগে যান চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের পাশে তিনি আর কাউকে সহ্য করতে পারছেন না। কেন? এ ব্যাপারে যখনই অপুর কাছে জানতে চাওয়া হয়, তার জবাব, ‘আমাকে জিজ্ঞেস করছেন কেন? শাকিবকে বলুন!’ আর এর ফলে অনিশ্চিত হয়ে পড়ে শাকিবের সঙ্গে সম্প্রতি জুটি হওয়া বুবলির ভবিষ্যৎ​। তবে সংবাদমাধ্যমের কাছে শাকিব খান বলেছেন, এবার ঈদে বুবলির সঙ্গে তিনি একটা ছবি করবেন। শাকিব তার কথা রেখেছেন। অপু বিশ্বাস যত বাধা দিক না কেন, বুবলির সঙ্গে ছবি করছেন শাকিব খান। ছবির নাম ‘রংবাজ’।

পরিচালক শামীম আহমেদ জানান, পুরান ঢাকার এক রংবাজ পরিবার নিয়ে ছবির গল্প। যেহেতু ছবিটি ঈদেই মুক্তি দিতে হবে, তাই হাতে একদম সময় নেই। গতকাল রোববার ছবির নায়িকা চূড়ান্ত করা হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিন কক্সবাজারে ছবির শুটিং শুরু হচ্ছে। চলবে টানা দুই সপ্তাহ।

শাকিব খান আর বুবলির প্রথম ছবি ‘বসগিরি’। এরপর তারা আরও দুটি ছবিতে অভিনয় করেছেন। গতকাল রোববার রাতে শাকিব খান বললেন, ‘আমাদের প্রথম ছবির ব্যাপারে দর্শকদের যথেষ্ট আগ্রহ লক্ষ্য করেছি। আমাদের ছবির চাহিদা তৈরি হয়েছে। এসব দিক বিবেচনা করে আমরা চতুর্থ ছবির কাজ শুরু করতে যাচ্ছি।’

শাকিব খানের সঙ্গে অভিনয়ের ব্যাপারে অনিশ্চয়তা কেটে যাওয়ায় দারুণ খুশি বুবলি। আজ সোমবার সকালে বললেন, ‘এবার ঈদে শাকিব খান আর আমার ছবি থাকবে, এটা ভাবতেই খুব ভালো লাগছে। আনন্দ হচ্ছে। আমি এখন শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছি। হাতে একদম সময় নেই।’

শাকিব খানের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘প্রথম প্রথম খুব ভয় পেয়েছি। এখন আর তেমনটা হয় না। কেন হবে? এর মধ্যে আমাদের দুটি ছবি মুক্তি পেয়েছে। তৃতীয়টিরও কাজ শেষ। আশা করছি, চার নম্বরটিও ভালো হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুবলিশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন: চীনকে যে বার্তা দিচ্ছে

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের কাছে চীন-রাশিয়ার যৌথ আকাশ টহল

জুন ২৮, ২০২৬

ঢাবি হলের মাঠে খেলা দেখতে গিয়ে হেনস্তার অভিযোগ

জুন ২৮, ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT