চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

জুয়েল রানার নান্দনিক চিপ। সেই চিপে ডিফেন্ডার থেকে মিডফিল্ডার বনে যাওয়া নাসিরুদ্দিন চৌধুরীর সাইডহেড। এরপর ম্যাচের শেষ মিনিটে ওই সোহেলের পাস থেকে সানডে চিজবার গোল। আর তাতেই শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে ঘরোয়া ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট প্রিমিয়ার লিগে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী।

গত আসরে চট্টগ্রাম আবাহনীকে ৫ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতে নেয় আকাশী-নীল শিবির। পেশাদার লিগে এটি দশম আসর। এখন পর্যন্ত আবাহনী সবচেয়ে বেশি ছয়বার, শেখ জামাল তিনবার এবং শেখ রাসেল একবার শিরোপার স্বাদ পেয়েছে।

টুর্নামেন্টে টিকে থাকতে জামালের অন্তত ‘ড্র’ দরকার ছিল। আর আবাহনী হেরে গেলে নিজেদের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো।

কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই অপেক্ষায় থাকতে চায়নি আবাহনী। প্রথমার্ধে প্রায় একচেটিয়া ফুটবল খেলে গোল আদায় করে নেয় দলটি।

২২তম মিনিটে পরপর দুটি কর্নার পায় আবাহনী। সোহেল প্রথম কর্নার বক্সে উড়িয়ে মারলে প্রতিপক্ষ ডিফেন্ডার হেড করেন। আবার কর্নার। সোহেল এবার ছোট করে শট নেন। দেন ইমন মাহমুদকে। ইমন আবার ব্যাকপাসে সোহেলকে বল ছাড়েন। ততক্ষণে বক্সের সামনে বেশ জায়গা পেয়ে যান সোহেল। রুবেলকে হেসেখেলে ডজ দিয়ে কয়েক পা সামনে এগিয়ে দেখেশুনে দারুণ একটি চিপ করেন। বল পড়ে নাসিরুদ্দিনের মাথায়। ২৩তম মিনিটে সন্দেশের মতো উড়া আসা ওই ক্রসটি সাইডহেডে জালে পাঠান নাসির। লিগে এটি তার ষষ্ঠ গোল।

১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল। ফিরেও আক্রমণের ধার বাড়াতে ব্যর্থ তারা।

বরং ৫৬তম মিনিটে তারা আবার পিছিয়ে পড়তে পারতো। সানডে চিজবা শেখ জামালের বক্সে ঢুকে পড়েন। তিনজন ঘিরে রেখেছিলেন তাকে। তার ভেতরেই শট নেন। টার্গেট ঠিক রাখতে পারেননি।

৮২তম মিনিটে বক্সের ডানকোণায় ফ্রি-কিক পায় শেখ জামাল। বিপজ্জনক জায়গায় সেটপিস পেয়েও বারের অনেক উপর দিয়ে মারেন সোলেমান।

সানডে চিজবা বল জালে পাঠান ম্যাচের শেষ মিনিটে। বক্সের ঠিক সামনে থেকে তাকে বল ছাড়েন প্রথম গোলের যোগানদাতা সোহেল। চিজবা একজনকে ডজ দিয়ে একটু সামনে যেয়ে লেটসুইং শটে ব্যবধান ২-০ করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণতন্ত্রকে আরো দুর্বল করার নির্বাচন নাকি শক্তিশালী করার

পরবর্তী

রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন চালানো হয়েছে: ওআইসি

পরবর্তী

রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন চালানো হয়েছে: ওআইসি

গুলিস্তানে পাতাল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT