চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্রকে আরো দুর্বল করার নির্বাচন নাকি শক্তিশালী করার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৪৬ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক বছরের ধারাবাহিকতায় ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’, এবং ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। তৎকালীন প্রেক্ষাপটে ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে ঠিক। তবে, শক্তিশালী বিরোধীদল না থাকায় গণতন্ত্র চর্চায় ক্ষতিও হয়েছে। এই ক্ষতির প্রধান দায়ভার খালেদা জিয়ার। কারণ তিনি নির্বাচনে আসেননি। তবে, আগে যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল এবং এদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচনের অভিজ্ঞতা সুখকর নয় তাই তার শঙ্কার জায়গা একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় ছিল না। তারপরও সর্বোচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা সর্বদলীয় সরকারের ব্যবস্থা করেছিলেন। এমনকি ২০১৪ সালের নির্বাচনকে ঘিরে এর আগের বছর যখন বিএনপি লাগাতার হরতালসহ আন্দোলন করছিল, তখন রাজনৈতিক সঙ্কট নিরসনে খালেদা জিয়াকে টেলিফোন করে সংলাপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি সেসময় তিনি খালেদা জিয়াকে গণভবনে নৈশভোজের দাওয়াত দেন। কিন্তু খালেদা জিয়া শেষ পর্যন্ত সেই সংলাপে যাননি। বরং তার দল ও জামায়াতসহ জোট মানুষ পোড়ানোর রাজনীতি চালু রাখে। সেটা না করে প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে খালেদা জিয়া যদি তখন সংলাপে যেতেন, তাহলে হয়তো দেশের এই নির্বাচনী ইতিহাস অন্যরকম হতো। এখন এক বছরের কম সময়ের মধ্যে যে নির্বাচন, সেটা কি দলীয় সরকারের অধীনে হবে নাকি সর্বদলীয় তা এখনও নিশ্চিত নয়। তবে নির্বাচনে না গিয়ে এভাবে ক্ষমতার বাইরে থাকার মতো ভুল বিএনপি আর করবে বলে আমরা মনে করি না। নির্বাচন বর্জন না করে গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেই আমরা মনে করি। তিনিও বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে যাবে। এক্ষেত্রে অবশ্য সকল পক্ষকেই দেশ ও গণতন্ত্রের স্বার্থ সবার উপরে রাখতে হবে। তবে নির্বাচনের সময় যে সরকারই থাকুক, নিরপেক্ষ নির্বাচনের প্রাণভোমরা নির্বাচন কমিশন। সেই কমিশন কতোটা ব্যক্তিত্বসম্পন্ন এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারবে তার উপরই নির্ভর করবে গণতন্ত্র আরো দুর্বল হবে নাকি আবার শক্তিশালী হবে। দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়নে সচেষ্ট হবে বলে আমরা আশা করি।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীকে থাপ্পড় দেয়ায় র‌্যাব সদস্য বরখাস্ত

পরবর্তী

আবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী

পরবর্তী

আবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী

রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন চালানো হয়েছে: ওআইসি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT