চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার কি মাথা চাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদ?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে পুলিশের প্রিজন ভ্যান লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় গ্রেনেড ও ককটেলসহ একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পরদিনই কুমিল্লায় যাত্রীবাহী বাস থেকে নেমে পালানোর সময় পুলিশের ওপরে ককটেল নিক্ষেপ করে দু’ জেএমবি সদস্য। ধাওয়া ও গুলি বর্ষণের পরে তাদের আটক করা হয়। ঘটনা দুটিতে পুলিশ বাহিনীর সদস্য বিশেষ ভূমিকা রেখেছে। ঘটনা দুটিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করে জঙ্গিবাদ নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গুলশানের হলি আর্টিজানে হামলার মতো নারকীয় ঘটনার পর জঙ্গি কার্যক্রম নির্মূল ও নিয়ন্ত্রণে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ তৎপর ভূমিকা রেখেছে। কিন্তু সময় যতই যাচ্ছে রাজধানীর বিশেষ বিশেষ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল হতে শুরু করেছে। হয়তো সেই সুযোগে জঙ্গিরা আবার কোন নাশকতার পরিকল্পনা করছে, যার ফলশ্রুতিতে মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে প্রিজন ভ্যানে হামলা ও কুমিল্লার ঘটনার মতো ‘বিচ্ছিন্ন ঘটনা’ ঘটতে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনেও বাংলাদেশের জঙ্গিবাদ বিষয়ে নানা তথ্য ও নির্দেশনা দেয়া হচ্ছে। আবারও যেন দেশে জঙ্গিদের কারণে কোন বড় ঘটনার জন্ম দিতে না পারে, সেজন্য সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এখন থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিশেষ সর্তকতা অবলম্বন করা উচিত বলে আমরা মনে করি। সেসঙ্গে জঙ্গিবাদের প্রকৃত কারণ নির্ণয় করে এর মদদদাতাদের চিহ্নিত করার কাজও জোরদার করা উচিত।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদিতে নতুন অভিবাসী আইন, শঙ্কায় ৫০ লাখ অভিবাসী

পরবর্তী

দরিদ্রদের শিক্ষায় বিশ্বের অনেক দেশের থেকে এগিয়ে বাংলাদেশ: ইউনেস্কো

পরবর্তী

দরিদ্রদের শিক্ষায় বিশ্বের অনেক দেশের থেকে এগিয়ে বাংলাদেশ: ইউনেস্কো

শততম টেস্ট নিয়ে বিসিবির ‘আক্ষেপ’

সর্বশেষ

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT