চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার এক হলেন ‘এমএসএন’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা সমর্থকরা এই ভেবে হতাশ যে, তাদের বিখ্যাত আক্রমণভাগ ত্রয়ী ‘এমএসএন’কে আর একসঙ্গে দেখতে পাবে না তারা। তবে ক্ষণিকের জন্য হলেও তাদের সেই হতাশা দূর হয়েছিল। সেটা আবার ওই ত্রিফলার সৌজন্যেই।

মঙ্গলবার আচমকা বার্সেলোনা সফর করেন নেইমার। ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের সঙ্গে ছিলেন তার জাতীয় দল এবং বর্তমান ক্লাব সতীর্থ দানি আলভেজ। সাবেক সতীর্থ ও প্রিয় বন্ধু লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে এবং ইভান রাকিটিচের সঙ্গে দেখা করেন নেইমার।

সাক্ষাতের পর ইনস্টাগ্রামে সেটির একটি ছবি পোস্ট করেন লিওনেল মেসি। যে ছবিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে রয়েছেন সুয়ারেজ এবং নেইমার। ছবির শিরোনামে লেখা ‘ভলভিও’ অর্থাৎ ‘সে ফিরে এসেছে’।

Banglabid

এই ছবি এমন এক সময় প্রকাশ পেল যখন মঙ্গলবারই ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে মামলা করেছে বার্সেলোনা। চুক্তি-ভঙ্গের অভিযোগে নেইমারের বিরুদ্ধে মামলা করেছে কাতালান ক্লাবটি।

অনেকে আবার এও বলছেন, বার্সায় সুখে নেই মেসি। বিশেষ করে ক্লাব কর্মকর্তাদের ওপর বিরক্ত তিনি। আগামী বছরই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টারের। নতুন চুক্তির ব্যাপারে একের পর এক সময়ক্ষেপণ করেই যাচ্ছেন মেসি। এমনও বলা হচ্ছে, নেইমারের পথ অনুসরণ করতে পারেন তিনিও।

কয়েকদিন আগে গুঞ্জন ছড়ায় ম্যানচেস্টার সিটি নাকি ৩০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করেও মেসিকে কিনতে প্রস্তুত। বেশ কয়েক বছর ধরেই ফুটবল জাদুকরকে দলে পেতে মরিয়া ইংলিশ ক্লাবটি। সবশেষ খবর, মেসিকে দলে পেতে যেকোনো সময়ের চেয়ে আরও বেশি প্রস্তুত সিটি।

Reneta

তাহলে কি বার্সেলোনা ছাড়বেন মেসি? জোরেশোরে উঠছে সে প্রশ্নও। সেই শঙ্কা-গুঞ্জনের মাঝেই এমএসএনের পুনর্মিলনী যেন সোনায় বাঁধানো এক মুহূর্ত হয়ে এল সমর্থকদের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএসএননেইমারবার্সেলোনামেসিসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডে আফ্রিদি বিস্ফোরণ

পরবর্তী

নর্থ কোরিয়া ইস্যুতে চীন-রাশিয়ার উপর যু্ক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া ইস্যুতে চীন-রাশিয়ার উপর যু্ক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সুশান্ত ও এক নারী আলোচনা করছেন ক্যাফে বা রেস্টুরেন্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাত নেড়ে কী বুঝাচ্ছেন সুশান্ত?

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT